1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নওয়াপাড়ায় ফুটপাত দখলমুক্ত করতে পৌরসভার উচ্ছেদ অভিযান - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার

নওয়াপাড়ায় ফুটপাত দখলমুক্ত করতে পৌরসভার উচ্ছেদ অভিযান

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ২৯৪ জন খবরটি পড়েছেন

তারিম আহমেদ ইমন, নওয়াপাড়া (যশোর) প্রতিনিধি।
নওয়াপাড়া পৌর এলাকায় বিভিন্ন সড়কের ফুটপাত অবৈধভাবে দখল করে রেখেছে এক শ্রেণির ব্যবসায়ী। তারা নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ফুটপাত দখল করে অস্থায়ী স্থাপনা নির্মাণ করেছে। ফলে জনগণের চলাচলে যেমন বাঁধা সৃষ্টি হচ্ছে, তেমন প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বার বার লিখিত নোটিশ ও মাইকিং করার পরও স্থাপনা অপসারণ না করায় নওয়াপাড়া পৌরসভা কর্তৃক ভ্রাম্যমাণ আদালত উচ্ছেদ অভিযান চালিয়েছে। মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত নূরবাগ স্বাধীনতা চত্বর থেকে মডেল মাধ্যমিক বিদ্যালয় এবং স্বধীনতা চত্বর থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত সড়কের ফুটপাত দখলমুক্ত করা হয়। এসময় ফুটপাতের উপর নির্মিত টিনের সেড, পাকা সিঁড়ি, সাইনবোর্ড, অস্থায়ী দোকানসহ বিভিন্ন স্থাপনা স্কেভেটর দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়।

নওয়াপাড়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন, পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা রাজিবুর রহমান, কঞ্জারভেন্সী ইন্সপেক্টর সেলিম মল্লিক, সার্ভেয়ার আলী আকরাম হাওলাদারসহ অভয়নগর থানা পুলিশ, স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিক, শ্রমিক ও এলাকাবাসী।

এ ব্যাপারে নওয়াপাড়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান জানান, ‘জরিমানা ছাড়াই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান চলাকালে অসংখ্য অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। দখলমুক্ত করা ফুটপাত পুনরায় যারা দখল করবে তাদের বিরুদ্ধে অভিযানের পাশাপাশি জেল-জরিমানা উভয় দন্ডে দন্ডিত করা হবে। পৌর এলাকার প্রতিটি সড়কের ফুটপাত পর্যায়ক্রমে দখলমুক্ত করা হবে। জনকল্যাণমূলক এ ধরণের অভিযান পৌর কর্তৃপক্ষ অব্যাহত রাখবে।’

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar