দেবহাটা প্রতিনিধি।। দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধে মামাদের মারপিটে প্রতিবন্ধী ভাগ্নে মারাত্মক জখম হয়েছে। তাকে জখমী অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
এবিষয়ে আহত সুমনের অপর মামা উপজেলার চাদপুর গ্রামের মৃত শেখ আবুল ফজলের ছেলে আনারুল ইসলাম (২৮) বাদী হয়ে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ মতে জানা হেছে, ১। শেখ সিয়াম হোসেন (১৯), পিতা-শেখ সাইন হোসেন ২। শেখ রিয়াজুল ইসলাম (৪৭) ৩। শেখ সাঈদ হোসেন (৪০), উভয় পিতা- মৃত শেখ আবুল ফজল ৪। সোনিয়া পারভীন (৩৫), স্বামী- শেখ সাঈদ হোসেন ৫। শাহানারা পারভীন (৩০), সর্বথানা- দেবহাটা, জেলা-সাতক্ষীরাগনের বিরুদ্ধে এইমর্মে অভিযোগ করিতেছি যে, বিবাদীদের সাথে বাদীরা পাশাপশি বাস করেন। তিনি তার পৈত্রিক জমির উপর পাকা প্রাচীর দেয়ার জন্য মাটি খোঁড়ার প্রস্তুতি নিলে আসামীগন বাধার সৃষ্টি করে। একপর্যায়ে আসামীগন ইং-২৮/০৮/২০২৩ দুপুর ২ টার তাদের বসত বাড়ীর উঠানে তাকে আক্রমন করে এবং সকল আসামীদের মারপিটে তিনি চিৎকার দিলে তার প্রতিবন্ধী ভাগ্নে সুমন ঠেকাতে আসলে বিবাদীরা সুমনকেও ব্যাপক মারপিট করে। একপর্যায়ে বিবাদীরা তার ঘরের আসবাবপত্র ভাঙচুর করে ও মূল্যবান জিনিসপত্র নিয়ে নেয়। পরে স্থানীয়রা এগিয়ে আসলে আসামীরা চলে যায়। তখন ভাগ্নে সুমনকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
এবিষয়ে তিনি তদন্তপূর্বক দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।