1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বিয়ের মাত্র চার দিন পর স্বামীকে বালিশচাপা দিয়ে হত্যা - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার

বিয়ের মাত্র চার দিন পর স্বামীকে বালিশচাপা দিয়ে হত্যা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ১৮২ জন খবরটি পড়েছেন

রাজশাহী জেলার বাগমারা উপজেলার সাইপাড়া গ্রামে বিয়ের চারদিন পর স্বামীকে বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পুলিশ নিহত আব্দুর রাজ্জাকের স্ত্রী শাপলা খাতুনকে গ্রেপ্তার করেছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহত রাজ্জাক একজন নির্মাণ শ্রমিক। আগের স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর গত শুক্রবার পার্শ্ববর্তী মোহনপুর উপজেলার ধুরইল গ্রামের মো. শুকুর আলীর মেয়ে শাপলা খাতুনের (১৮) সঙ্গে তার বিয়ে হয়েছিল। শাপলা খাতুনেরও এটি দ্বিতীয় বিয়ে ছিল।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, রাতে স্বামীকে বালিশচাপা দিয়ে হত্যার পর ঘরেই ছিলেন শাপলা। সকালে পরিবারের সদস্যরা হত্যাকাণ্ডের বিষয়টি বুঝতে পারলে পুলিশে খবর দেন। এরপর পুলিশ গিয়ে শাপলাকে আটক করে।

তিনি আরও জানান, শাপলা একেকবার একেক রকমের কথা বলছেন। তিনি কখনও বলছেন যে, তারা স্বামী-স্ত্রী একে-অপরকে বালিশচাপা দিয়ে খেলতেন। এতে রাজ্জাকের মৃত্যু হয়েছে। আবার কখনও বলছেন, তার স্বামী শারীরিকভাবে অক্ষম ছিলেন। এ কারণে রেগে গিয়ে তাকে বালিশচাপা দিয়েছেন।

ওসি আমিনুল ইসলাম বলেন, শারীরিক অক্ষমতার কারণেই শাপলা তার স্বামীকে খুন করেছেন বলে ধারণা করা হচ্ছে। কারণ এই একই কারণে আগের স্ত্রীর সঙ্গে রাজ্জাকের ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল।
মামলার তদন্ত কর্মকর্তা বাগমারা থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত দাস জানান, মঙ্গলবার সকালে রাজ্জাকের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। দুপুরে গ্রেপ্তার শাপলাকেও আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar