1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ইমরান খানের সাজা স্থগিত, মিলছে না মুক্তি - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে আনন্দ ও উৎসবে প্রতিমা বিসর্জন পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যদিনের সংগ্রাম চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার

ইমরান খানের সাজা স্থগিত, মিলছে না মুক্তি

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ২২৮ জন খবরটি পড়েছেন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইপ্রধান ইমরান খানের সাজা স্থগিত হলেও কারামুক্তির বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে বিশেষ একটি আদালত। তোশাখানা দুর্নীতি মামলায় মুক্তির আদেশ পেলেও আরেক মামলায় (সাইফার) তাকে কারাগারে রাখার আদেশ দিয়েছে এই আদালত। আজ মঙ্গলবার (২৯ আগস্ট) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

তোশাখানা দুর্নীতি মামলায় ইমরানের খানের বিরুদ্ধে দেওয়া তিন বছরের কারাদণ্ড সকালে স্থগিত করেছে ইসলামাবাদ হাইকোর্ট। প্রধান বিচারপতি আমীর ফারুক ও বিচারপতি তারিক মাহমুদ জাহাঙ্গীরির সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ ইমরান খানের কারাদণ্ডের বিরুদ্ধে আপিলের বিষয়ে এই বহুল প্রত্যাশিত আদেশ ঘোষণা করে। রায়ের কপি দ্রুতই পাওয়া যাবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ফারুক। এই মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বর্তমানে অ্যাটক কারাগারে বন্দি রয়েছেন ইমরান খান।

তোশাখানা দুর্নীতি মামলায় তার সাজা স্থগিত হলেও অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের মামলার শুনানির জন্য প্রতিষ্ঠিত বিশেষ আদালত তাকে বিচার বিভাগীয় হেফাজতে (জুডিশিয়াল লকআপ) রাখতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। গোপন তারবার্তা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথিপত্র বা সাইফার মামলায় আগামীকাল বুধবার (৩০ আগস্ট) তাকে আদালতে হাজির করারও নির্দেশ দেয়া হয়েছে।

তারবার্তায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথিপত্রে একটি গোপন কূটনৈতিক নথি ছিল। ইমরান খানের দাবি, তিনি এই তারবার্তাটি হারিয়ে ফেলেছেন। বিশেষ আদালতের বিচারক আবদুল হাসনাত মোহাম্মদ জুলকারনাইন জানিয়েছেন, আসামী ইমরান খান নিয়াজীকে বিচার বিভাগীয় ব্যবস্থাপনায় জিজ্ঞাসাবাদ করা হবে।

পিটিআইয়ের অভিযোগ, ওই তারবার্তায় রাজনৈতিক প্রতিপক্ষ ও পাকিস্তান সেনাবাহিনীর সহায়তায় ইমরান খানকে ক্ষমতাচ্যুত করতে যুক্তরাষ্ট্রের হুমকি সম্মিলিত বার্তা ছিল। এই একই মামলায় পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির বিরুদ্ধেও বিচারকাজ চলছে। সকালে তোশাখানা দুর্নীতি মামলায় ইমরানের সাজা স্থগিত করে বহুল প্রত্যাশিত রায় দেয় ইসলামাবাদ হাইকোর্ট।চ্যানেল ২৪

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar