খুলনার ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত অপর দুইজন আহত হয়েছে। বুধবার (৩০ আগস্ট) উপজেলার চুকনগর শাহাপুর সড়কের মধুগ্রাম মাদরাসার সামনে এ দূর্ঘটনা ঘটে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রঘুনাথপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সানোয়ার হোসেন মাসুম জানায়, চুকনগর হতে ছেড়ে আসা দৌলতপুরগামী ট্রাক মধুগ্রাম মাদরাসার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একই দিক থেকে ছেড়ে আসা মোটরসাইকেলের পিছনে ধাক্কা দেয়।
এসময় মোটরসাইকেলে থাকা তিনজন আরোহীর মধ্য সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা উপজেলার তৈলকুপি গ্রামের কালীপদ দাসের ছেলে স্বপন দাস (৪৫) ঘটনাস্থলে মারা যায়। সাথে থাকা অপর দুইজন আরোহী একই উপজেলার মিঠাবাড়ি গ্রামের মুজিবুর সরদারের ছেলে হাবিবুর রহমান (৪৫ ) ও তৈলকুপি গ্রামের মৃত আনার মল্লিকের ছেলে নুর ইসলাম মল্লিক খোকা (৬২) আহত হন। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে যায়।
ঘাতক ট্রাক ও মোটরসাইকেল রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের হেফাজতে রয়েছে। ট্রাক ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে। লাশ সুরতহাল রির্পোটের জন্য মর্গে পাঠানো হয়েছে ও ট্রাকটি রঘুনাথপুর তদন্ত কেন্দ্রে পুলিশের হেফাজত আছে।