1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বেনাপোলে হ্যান্ডলিংক শ্রমিক সর্দারের বাড়ি থেকে ১৮ ককটেল উদ্ধার - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার

বেনাপোলে হ্যান্ডলিংক শ্রমিক সর্দারের বাড়ি থেকে ১৮ ককটেল উদ্ধার

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮০ জন খবরটি পড়েছেন
ছবি- সংগৃহীত

র‍্যাব বেনাপোলে স্থলবন্দর ৮৯১ হ্যান্ডলিংক ইউনিয়নের শ্রমিক সর্দার বাদলের বাড়ি থেকে ১৮টি ককটেল উদ্ধার করেছে । তবে এ সময় অভিযুক্ত কাউকে আটক করতে পারেনি র‍্যাব ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শনিবার (০২ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে বেনাপোল বন্দর এলাকার ২২ নম্বর পণ্যগারের সামনের একটি ঘর থেকে যশোর র‍্যাব দুটি বালতিতে মজুদ রাখা ১৮টি তাজা ককটেল উদ্ধার করে। র‍্যাব জানিয়েছে, ওই ঘরটি ব্যবহার করত বাদল নামে বেনাপোল বন্দরের এক লেবার সর্দার।

বন্দর সংশ্লিষ্টরা জানায়, বার বার বন্দরের নেতৃত্ব দখলের জন্য নামধারী শ্রমিক নেতারা একের পর এক নাশকতার পরিকল্পনা করছে। এতে বন্দরের নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ছে। রহস্যজনক কারণে ঘটনার সঙ্গে প্রকৃত জড়িতরা বার বার ধরা ছোঁয়ার বাইরে থাকছে। গত দুই মাসে আরও দুই বন্দর শ্রমিক নেতার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে মজুদ রাখা ককটেল বিস্ফোরণে ভবন ধসের ঘটনা ঘটেছে। তবে রাজনৈতিক কারণে বার বার ধামা চাপা পড়ছে এসব ঘটনা।

যশোর র‍্যাব -৬ এর কোম্পানি অধিনায়ক মোহাম্মদ সাকিব হোসেন বলেন, ‘নাশকতা সৃষ্টির লক্ষ্যে বন্দরের পাশের একটি বাড়িতে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য মজুদ করা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা বোমা নিষ্ক্রিয়ের কাজে পারদর্শী সদস্যদের নিয়ে সে বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়িতে মাটির গর্তে লুকিয়ে রাখা ১৮টি তাজা ককটেল উদ্ধার করা হয়। এর আগে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় অভিযুক্ত শ্রমিক নেতা।’

তিনি আরও বলেন, ‘ওই ঘরটি বাদল নামে একজন লেবার সর্দার ব্যবহার করত। বাদলের নামে মামলা দিয়ে ককটেলগুলো বেনাপোল পোর্ট থানায় জমা করা হবে। পাশাপাশি ককটেলগুলো কারা কি উদ্দেশ্য সেখানে মজুদ করেছিল সে বিষয়ে ক্ষতিয়ে দেখা হচ্ছে।’

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar