মাগুরায় ট্রাকের ধাক্কায় গোলাম রাব্বি (২১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (৬ আগস্ট) দুপুরে মাগুরা-ঝিনাইদহ সড়কের সাজিয়াড়া এলাকায় এ ঘটনা ঘটে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নিহত গোলাম রাব্বি সদর উপজেলার শিমুলিয়া গ্রামের ওয়াজেদ আলীর ছেলে বলে জানা গেছে।
মাগুরা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মিজানুর রহমান জানান, দুপুরে রাব্বি নামে ওই যুবক মোটরসাইকেলযোগে মাগুরা শহরের দিকে যাচ্ছিলেন। সাজিয়াড়া এলাকায় পৌঁছালে একটি দ্রতগামী ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
তিনি আরও জানান, গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রাব্বিকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। চালকসহ ট্রাকটি জব্দের চেষ্টা চলছে।