1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শেখ হাসিনা-নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠক চলছে - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে আনন্দ ও উৎসবে প্রতিমা বিসর্জন পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যদিনের সংগ্রাম চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার

শেখ হাসিনা-নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠক চলছে

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৬ জন খবরটি পড়েছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠক চলছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় দুই নেতার মধ্যে বৈঠক শুরু হয়। বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে নরেন্দ্র মোদির বাসভবনে।
বিশ্বের প্রধান আর উদীয়মান অর্থনৈতিক পরাশক্তির জোট জি-২০ সম্মেলনে যোগ দিতে আজই (শুক্রবার) দিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এর আগে স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে নয়াদিল্লিতে পৌঁছান। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দরে তাকেসহ সফরসঙ্গীদের বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় বরণ করে নেন ভারতের কেন্দ্রীয় সরকারের রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা জার্দোশ। ছিল শিল্পীদের ঐতিহ্যবাহী নৃত্যপরিবেশনা। সেখান থেকে সরাসরি হোটেলে যান প্রধানমন্ত্রী।

এদিকে ‘এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ’ প্রতিপাদ্যে এবারের জি-২০ সম্মেলনে দুটি অধিবেশনে প্রধানমন্ত্রীর বক্তব্য দেয়ার কথা রয়েছে।

দিল্লিতে ব্যস্ত সময় কাটবে প্রধানমন্ত্রীর। নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে অন্তত তিনটি বিষয়ে সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এর বাইরে বেশ কয়েকটি দেশের শীর্ষ নেতার সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে তার। সময় নিউজ

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar