1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুড়িগ্রামের উলিপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে এসিড নাটকে মামলা দায়ের - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে এসিড নাটকে মামলা দায়ের

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৭ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান ,কুড়িগ্রাম। কুড়িগ্রামের উলিপুরে পাওনা টাকা চাইতে গিয়ে বিপাকে পরেছে এক ভুক্তভোগী। আপন পরিবারের লোকজন তাকে ফাঁসাতে গিয়ে সাজিয়েছে মিথ্যা এসিড নিক্ষেপের ঘটনা। পাশাপাশি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ডেকে তাকে হেনস্তা ও কোনঠাসা করার চেষ্টা করছে পক্ষটি। প্রভাবশালী একটি মহল এই মিথ্যা নাটকের ঘটনায় প্ররোচনা দেয়ায় ভুক্তভোগী ব্যক্তি এখন মামলার ভয়ে দিশেহারা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সরজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের নাপিত পরিবারের তিন ভাই নিরোধ চন্দ্র শীল, লক্ষণ চন্দ্র শীল ও বাদল চন্দ্র শীল ওই ইউনিয়ন সংলগ্ন পুরাতন অনন্তপুর বাজারে আলাদাভাবে নাপিতের ব্যবসা করেন। লক্ষণ চন্দ্র শীল মালয়েশিয়া যাওয়ার জন্য ভাই নিরোদ চন্দ্র শীলের কাছে বিগত ২০১৬ সালে দেড় লক্ষ টাকা নেন। এসময় বাদল চন্দ্র শীল লক্ষণ চন্দ্র শীলের পক্ষ নিয়ে টাকার বদলে দুই ভাই জমি লিখে দিবেন বলে প্রতিশ্রুতি দেন। পরে প্রতারিত হয়ে ফিরে আসেন লক্ষণ চন্দ্র শীল। তিনি ফিরে আসার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও টাকা বা জমি লিখে দেয়ার বিষয়ে গড়িমশি করতে থাকে অপর দুই ভাই। এনিয়ে বিচার শালিস করেও অর্থ ফেরৎ না পেয়ে গত ২০২২ সালের সেপ্টেম্বর মাসে মঙ্গল চন্দ্র শীল ও বাদল চন্দ্র শীলের নামে মামলা করেন নিরোধ চন্দ্র শীল।

এ নিয়ে দ্বন্দ্ব চরমে ওঠায় বাদল চন্দ্র শীলের বিধবা মেয়ে স্বরসতী রানীকে (৩২) এসিড নিক্ষেপের অভিযোগ তুলে উলিপুর থানায় গত ১০ সেপ্টেম্বর মামলা করেন স্বরসতী রানী। হাতিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার আব্দুর রব রানু জানান, পাওনা টাকা নিয়ে বিরোধ মেটাতে আমি কয়েকবার ওই তিন পরিবারের সাথে সালিশ বৈঠক করেছি। দুই ভাই একদিকে থাকায় অপর ভাইটি একটু বেকায়দায় রয়েছে। উলিপুর থানা থেকে তদন্ত করে এসিড নিক্ষেপের ঘটনাটি মিথ্যে প্রমাণিত হওয়ায় মামলাও আইও চুড়ান্ত রিপোর্ট প্রদান করেছেন।

পুরাতন অনন্তপুর বাজার এলাকার অধিবাসী বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান ও আব্দুল মজিদ জানান, গ্রামের সবাই জানে এটি একটি মিথ্যে মামলা। এসিড নিক্ষেপের ঘটনাটি সাজানো। আমরা তদন্তকারী কর্মকর্তাকে সেটা জানিয়েছি।

অভিযুক্ত স্বরসতী রানীর বাবা বাদলচন্দ্র শীল জানান, জমিজমা নিয়ে প্রতিবাদ করায় আমার মেয়ের উপর এসিড নিক্ষেপের ঘটনা ঘটানো হয়েছে। ভাগ্যগুণে আমার মেয়ের মুখমন্ডল রক্ষা পেয়েছে। পুলিশ একতরফাভাবে রিপোর্ট দিয়েছে। আমরা নারাজী দেয়ায় মহামান্য আদালত অধিকতর তদন্তের জন্য সিআইডিকে দায়িত্ব প্রদান করেছে।

স্বরসতী রানী জানান, পৈত্রিক ভিটা নিয়ে বিরোধের জেরে আমার কাকা নিরোধ চন্দ্র শীল ও তার লোকজন আমাকে পঙ্গু করার উদ্দেশ্যে রাতের অন্ধকারে এসিড নিক্ষেপ করেছে। আমি এই জঘন্য ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।

এ ব্যাপারে ভুক্তভোগী নিরোধচন্দ্র শীল জানান, আমার ভাই লক্ষণ মালয়েশিয়া যাওয়ার কথা বলে দেড় লাখের উপরে টাকা কর্জ নিয়েছে। বড় ভাই বাদলচন্দ্র টাকার বিনিময়ে পৈত্রিক জমি লিখে দিবেন বলে কথা দিলেও তারা টাকাও দিচ্ছে না, জমিও লিখে দিচ্ছে না। প্রতিকার চেয়ে আমি থানায় মামলা দায়ের করলে আমাকে উল্টো ফাঁসাতে এসিড নিক্ষেপের মামলা করেছে। আমি সম্পূর্ণ নির্দোষ।

বিষয়টি নিয়ে হাতিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএম আবুল হোসেন মাস্টার জানান, এসিড নিক্ষেপের মামলাটি সম্পূর্ণ সাজানো। ভিকটিম যেভাবে এসিড দগ্ধ হয়েছেন বলে দেখাচ্ছেন সেটাও পূর্ব পরিকল্পিত। বাদলচন্দ্র ও লক্ষণচন্দ্র পাওনা টাকার বিপরীতে জমি লিখে না দেয়ার জন্য এসব করছে তারা। এলাকার মানুষ জানে সত্যি ঘটনা কি। এখন তারা অর্থ ব্যয় করে সাংবাদিক ডেকে এনে প্রতিবাদ জানাচ্ছে। পুলিশী তদন্ত হয়েছে। সিআইডিও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সত্য বেরিয়ে আসবে।

এ ব্যাপারে উলিপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মর্ত্তুজা জানান, ঘটনাটি আমার আসার আগে ঘটেছে। এ ব্যাপারে পুলিশী তদন্তও হয়েছে। তখন ঘটনার সত্যতা পাওয়া যায়নি মর্মে তদন্ত কর্মকর্তা চার্জশিট প্রদান করে। পরে বাদী নারাজি দাখিল করলে বিজ্ঞ বিচারক এ মামলাটি পুনরায় তদন্তের জন্য সিআইডিকে দায়িত্ব প্রদান করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar