1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ঘূর্ণিঝড়ে লিবিয়ায় ৬ বাংলাদেশি নিহত - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে আনন্দ ও উৎসবে প্রতিমা বিসর্জন পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যদিনের সংগ্রাম চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার

ঘূর্ণিঝড়ে লিবিয়ায় ৬ বাংলাদেশি নিহত

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩৩ জন খবরটি পড়েছেন

ঘূর্ণিঝড় ড্যানিয়েলের প্রভাবে লিবিয়ার দারনা শহরে বসবাসরত ছয় বাংলাদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে চারজনের পরিচয় মিলেছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, নিহতদের মধ্যে রাজবাড়ি জেলার শাহীন ও সুজন এবং নারায়ণগঞ্জ জেলার মামুন ও শিহাব রয়েছেন। তবে বাকি দুই জনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এছাড়া দারনা শহরে বসবাসরত আরও কিছুসংখ্যক বাংলাদেশি নিখোঁজ থাকার আশঙ্কা করা হচ্ছে।

পোস্টে লিবিয়ার বিভিন্ন শহরে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের তথ্য জানতে এবং ঘূর্ণিঝড়ে নিখোঁজ প্রবাসীদের তথ্য জানানোর জন্য দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. রাসেল মিয়ার (মোবাইল নম্বর: +২১৮৯১৮৫৮০৯৮৯) সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

এদিকে লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার এক ভিডিও বার্তায় জানান, আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের উদ্ধারের বিষয়ে স্থানীয় প্রশাসন, আইসিআরসি, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। এছাড়া অজ্ঞাত দুই জনের নাম ও ঠিকানা জানার জন্যও দূতাবাস চেষ্টা চালাচ্ছে।

তিনি আরও জানান, দুর্যোগ কবলিত লিবিয়ার জন্য বাংরঅদেশ জরুরি ত্রাণ সামগ্রী ও ওষুধ পাঠাবে। তা দেশটির কর্তৃপক্ষকে হস্তানতর করা হবে বলে জানান তিনি।

শক্তিশালী ঘূর্ণিঝড় ড্যানিয়েলের আঘাতে সৃষ্ট বন্যায় বিধ্বস্ত লিবিয়ায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত মারা গেছে অন্তত ৬ হাজার মানুষ। নিখোঁজ রয়েছেন আরও প্রায় ১০ হাজার। উপকূলীয় শহর দারনায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তিনি আরও জানান, দুর্যোগ কবলিত লিবিয়ার জন্য বাংরঅদেশ জরুরি ত্রাণ সামগ্রী ও ওষুধ পাঠাবে। তা দেশটির কর্তৃপক্ষকে হস্তানতর করা হবে বলে জানান তিনি। সময় নিউজ

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar