1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মেয়েকে একাধিকবার ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে সৎ বাবা - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার

মেয়েকে একাধিকবার ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে সৎ বাবা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৩ জন খবরটি পড়েছেন
ছবি- সংগৃহীত

যশোরের সাতমাইলে রেললাইনের পাশে পড়ে থাকা মরদেহের পরিচয় মিলেছে। সে সাতক্ষীরা জেলা সদরের ছলিমপুর গ্রামের তৌহিদুল ইসলামের মেয়ে আখি মনি (১৫)।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ডিবি পুলিশ জানিয়েছে, আখি মনির সৎ বাবা মিন্টু সরদার একাধিকবার ধর্ষণের করে শ্বাসরোধ করে হত্যা করে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়।

আটক মিন্টু সরদার ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার দারিয়াপুর গ্রামের সোলেমান সরদারের ছেলে।

জেলা পুলিশের কনফারেন্স রুমে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) বিলাল হুসাইন এক প্রেস ব্রিফিং এ কথা বলেন।

প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, মিন্টু সরদার তার মেয়ে আখি মনিকে চৌগাছায় মেলা দেখতে নিয়ে আসে গত ১৬ সেপ্টেম্বর। মেলা দেখে যশোর রেলস্টেশনে হোটেল বৈকালীতে ওঠে। রাতে মিন্টু সরদার আখি মনিকে ধর্ষণ করে। ১৭ সেপ্টেম্বর রাতে হোটেল ত্যাগ করে রেলস্টেশনের পাশে একটি ঝোপের ভিতরে আবার তাকে ধর্ষণ করে। রাত ১১টার দিকে ট্রেনে করে নিজ বাড়ি ফেরার পথে ট্রেনের ভেতর তাকে শ্বাসরোধ করে হত্যা করে, যশোর সদরের সাতমাইল মথুরাপুর গ্রামে চলন্ত ট্রেন থেকে মেয়েটিকে ফেলে রেখে চলে যায়। পরের দিন সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়।

জেলা গোয়েন্দা ডিবি পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মিন্টু সরদারকে আটক করে। আটক মিন্টুকে জিজ্ঞাসাবাদের খুলনা রেলওয়ে থানায় সোপর্দ করা হবে। এ ঘটনায় নিহতের মা নুরজাহান বাদী হয়ে একটি মামলার প্রস্তুতি চলছে। স্বা,আলো

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar