1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শরণখোলায় বৃদ্ধের বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে যৌন নিপিড়নের অভিযোগ - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার

শরণখোলায় বৃদ্ধের বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে যৌন নিপিড়নের অভিযোগ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৩ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা(বাগেরহাট)প্রতিনিধি। বাগেরহাটের শরণখোলায় আব্দুল হক মোল্লা(৬৫) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির ১৪ বছরের এক ছাত্রীকে যৌন নিপিড়নের অভিযোগ উঠেছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গত (১৪ সেপ্টেম্বর)সকাল ৯ টার দিকে উপজেলার শরণখোলা গ্রামের পিলের রাস্তার সন্নিকটে এক দোকানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ১৯ সেপ্টেম্বর সকালে ওই ছাত্রীর বোন বাদি হয়ে শরণখোলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছে। পুলিশ আসামিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, উপজেলার শরণখোলা গ্রামের পিলের রাস্তা গ্রামের বাসিন্দা ও ওই এলাকায় স্থাপিত বেসরকারি উন্নয়ন সংস্থা পরিচালিত কোডেক স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী প্রতিদিনের ন্যায় ওই দিন স্কুলে আসে। ১৪ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে স্কুল সংলগ্ন মুদি দোকানে চানাচুর কিনতে গেলে একই গ্রামের মৃত মমিন উদ্দিন হাওলাদারের পুত্র আব্দুল হক মোল্লা তার স্পর্শকাতর স্থানে কয়েকবার স্পর্শ করে। সে ফিরে এসে তার বাবা-মা কাজের সন্ধানে ভারতে থাকায় তার বোন হাজেরা বেগমকে বিষয়টি অবহিত করে। পরে বিষয়টি মিমাংশার জন্য স্থানীয় ভাবে চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে ভুক্তভোগীর বোন হাজেরা বেগম শরণখোলা থানায় বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে। শরণখোলা থানা পুলিশ তাকে গ্রেফতার করে কোর্ট হাজতে প্রেরণ করে।

এ ব্যপারে আব্দুল হক মোল্লার পরিবারের সাথে যোগাযোগ করা হলে তাদের কাউকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে অব্দুল হক মোল্লার প্রতিবেশী ও কোডেক স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, তিনি হলেন ওই স্কুলের জমি দাতা এবং সামাজিক মানুষ। একটি মহল ষড়যন্ত্র করে তাকে ফাঁসানোর জন্য এ ঘটনা ঘটিয়েছে।

শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ তদন্ত বলেন, অভিযোগের ভিত্তিতে আব্দুল হককে গ্রেফতার করে জেল হাজতে প্ররণ ও ভিকটিমকে জবানবন্দী দেয়ার জন্য বাগেরহাট জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar