অভয়নগর (যশোর) প্রতিনিধি।
অভয়নগর উপজেলার কোটা গ্রামের দাসপাড়া এলাকায় তাপসী রানী নামের এক মহিলার জমির কাগজপত্র থাকার পরও ভোগ দখল করতে পারছেন না বলে অভিযোগ পাওয়া গেছে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
শনিবার সকালে ভুক্তভোগী ওই নারী জানান, আমার দাদুর পর বাবা এবং তারপর থেকে এই জমি এখন আমার নামে আছে, আমার নামে আছে দলিল, পর্চা, খাজনা ও মিউটেশনের পর্চা। এসব থাকার পরও আমার ১৩শতক জমির মধ্য থেকে আমি ৮শতক জমি ভোগ দখল করতে পারছি বাকি ৫শতক জমি ভোগদখল করতে পারছিনা। আমার প্রতিবেশি আনন্দ দাস ও তার ছেলে আকাশ দাস মিলে এই ৫শতক জমি ভোগদখল করে আসছে।
বিষয়টি সম্পর্কে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি মেম্বার কামাল হোসেন জানান, বিষয়টি আমি শুনেছি দুইপক্ষকে নিয়ে একত্রে বসা হয়েছে। তাপসী রানী তার কাগজপত্র দেখিয়েছে কিন্তু আনন্দ দাস অরজিন্যাল কাগজপত্র দেখানোর জন্য ১৫দিনের সময় চেয়েছে। আশা করছি দুই পক্ষের কাগজপত্র দেখার পর বোঝা যাবে প্রকৃতপক্ষে জমির মালিক কে?
জমি দখলকারী আকাশ দাস জানান, গ্রাম্য শালিশে ১৫দিনের সময় নেওয়া হয়েছে, আমার অরজিন্যাল কাগজপত্র দেখানোর পর সঠিক বলতে পারবো। তবে আমরাও এই জমি পাবো।