1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে কার্বন ফুট প্রিন্ট কমাতে যুবদের বিক্ষোভ - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার

শ্যামনগরে কার্বন ফুট প্রিন্ট কমাতে যুবদের বিক্ষোভ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৭ জন খবরটি পড়েছেন

শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধি। “কার্বন ফুট প্রিন্ট কমাও, আমাদের বাঁচাও” এই স্লোগানে সামনে রেখে জলবায়ু সপ্তাহ উপলক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ করেছে যুব স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও, সিওয়াইএন এবং এসএসটি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকের সহযোগিতায় ২৩ শে সেপ্টেম্বর শনিবার সকাল ১০ টায় উপজেলা সদরে বিক্ষোভ করেন যুবরা।

এসময় উপস্থিত ছিলেন বারসিকের প্রোগ্রাম অফিসার ও সিডিও প্রতিষ্ঠাতা গাজী আল ইমরান, প্রোগ্রাম অফিসার বিশ্বজিৎ মন্ডল, বর্ষা মন্ডল, সিডিও ইয়ুথ টিম আহবায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান, আনিছুর রহমান মিলন,সিওয়াইএন এর সভাপতি রাইসুল, এসএসএসটির সদস্য সাইদুল ইসলাম ও সদস্য সাদি, বাদশাহ, রায়হান, তমা প্রমুখ।

যুবরা বলেন, বিশ্বনেতারা গ্লাসগোতে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে মিলিত হয়েছিলেন। তাঁরা জলবায়ু পরিবর্তন নিয়ে অনেক বড় বড় কথা বলেছেন। সম্মেলন চলাকালে আমাদের মতো আন্দোলনকর্মীরা দাবি জানিয়েছেন, কার্বন নিঃসরণ বিষয়ে সরকারগুলো যাতে নমনীয় অবস্থান গ্রহণ করে এবং অক্রিয় অবস্থান থেকে সক্রিয় হয়ে ওঠে। তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের প্রকৃতিতে ঋতুবৈচিত্র্য লোপ পাচ্ছে। এক ঋতুর সঙ্গে আরেক ঋতুর পার্থক্য মুছে যাচ্ছে। আর্দ্রতা কমে যাচ্ছে। তাপমাত্রা ও বৃষ্টিপাতের মাত্রা বাড়ছে। এতে শহর ও গ্রামে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। যুক্তরাষ্ট্রের চারটি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা যৌথভাবে জানিয়েছেন, ‘চরম তাপমাত্রার দ্রুত বৃদ্ধির তালিকায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে ভারতের পরেই রয়েছে বাংলাদেশ।’

গবেষক দলের প্রধান টুহলস্কি বলেছেন, ‘চরম উষ্ণতার নেতিবাচক প্রভাব পড়ছে মানুষের কর্মক্ষমতার ওপর। ফলে তাদের আয় কমে যাচ্ছে ও স্বাস্থ্যের অবনতি হচ্ছে’। সবকিছুর পরেও বিশ্ব নেতারা আমাদের মতো গরীব রাষ্ট্রের কথা ভাবছে না। বরং আমরা যাতে নদীর বানে ডুবে মরি সেই ব্যবস্থা করছে তারা।

এসময় যুবরা বিশ্ব নেতাদের ভৎসনা করে নিজেদের পায়ের প্রতীকী ছাপ ফেলানোর মাধ্যমে কার্বন ফুট প্রিন্ট কমানোর দাবী জানান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar