1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নওয়াপাড়া পৌরসভার উচ্ছেদ অভিযান, ৬ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার

নওয়াপাড়া পৌরসভার উচ্ছেদ অভিযান, ৬ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭১ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি।
অভয়নগরে নওয়াপাড়া পৌরসভার উদ্যোগে বাজার এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে ৬ প্রতিষ্ঠান মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে ফুটপাত দখল করে রাখা অবৈধ স্থাপনাও ভেঙ্গে ফেলা হয়।
রোববার দুপুরে নওয়াপাড়া বাজারের চুড়িপট্টি, গার্মেন্টস ও শাড়ী কাপড় পট্টিতে এ অভিযান চালানো হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অভিযানের বিষয়ে নওয়াপাড়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (অ: দা) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান জানান, নওয়াপাড়া বাজারের চুড়িপট্টি, গার্মেন্ট ও শাড়ী পট্টির দোকানদাররা ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা বসিয়ে ব্যবসা করেন। পৌরসভার পক্ষ থেকে বার বার নোটিশ ও মাইকিং করার পরও ওইসব স্থাপনা অপসারণ না করায় রবিবার অভিযান চালানো হয়।

এসময় দোকান মালিক মনিরুল, জয়নালস আবেদিন, শীবনাথ অধিকারী ও মুন্না বিশ্বসকে এক হাজার পাঁচশ করে মোট ৬ হাজার টাকা এবং কবির হোসেন ও মঞ্জুকে দুই হাজার করে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়। তিন বলেন, স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ১০৯ ধারায় ওই ৬ প্রতিষ্ঠান মালিককে জরিমানা করা হয়েছে। এছাড়া বেশ কিছু দোকানের সামনে বসানো অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলা হয়। পৌরসভার বাজার এলাকার প্রতিটি সড়কের ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে পৌরসভার সমাজউন্নয়ন কর্মকর্তা রাজিবুর রহমান, কঞ্জারভেন্সী ইন্সপেক্টর সেলিম মল্লিক, সার্ভেয়ার আকরাম হাওলাদার, অভয়নগর থানা পুলিশের একটি দল, সাংবাদিক ও ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar