অভয়নগর (যশোর) প্রতিনিধি। অভয়নগরে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোরসালিন (২১) নামে এক যুবককে
আটক করেছে পুলিশ। রোববার ভোর রাতে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের ধুলগ্রাম পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মোরসালিন ধুলগ্রাম পূর্বপাড়ার কবির মোল্যার ছেলে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
এ ব্যাপারে অভয়নগর থানার ওসি এবিএম মেহেদী মাসুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর রাতে উপজেলা সিদ্ধিপাশা ইউনিয়নের ধুলগ্রাম পূর্বপাড়া এলাকায় কবির মোল্যার বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের এক পর্যায়ে কবির মোল্যার ছেলে মোরসালিনের দেহ তল্লাশী করে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক মোরসালিনের বিরুদ্ধে অভয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।