1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সাতক্ষীরায় স্থানীয় পর্যায়ে দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: কলেজ পায়নি ৫ হাজার শিক্ষার্থী ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করা এএসআই ইলিয়াস ক্লোজড মেসিকে সম্মান জানাতে এলেও গোল উপহার দেবেন না বেনিন গোলরক্ষক লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

সাতক্ষীরায় স্থানীয় পর্যায়ে দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭১ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শ্যামনগর প্রতিনিধি। সাতক্ষীরায় স্থানীয় পর্যায়ে এরিয়া বেজ্ড কো- অর্ডিনেশন ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর ) সকাল ১০ টায় সাতক্ষীরার মোজাফ্ফর গার্ডেন এন্ড রিসোর্টে ইউএসএআইডি এর অর্থায়নে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত এস ডি আর আর প্রকল্পের কার্যক্রমের আওতায় স্থানীয় পর্যায়ে এরিয়া বেজ্ড কো- অর্ডিনেশন ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি মূলক ওয়ার্কশপের আয়োজন করা হয়। উক্ত ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে ওয়ার্কশপটির উদ্বোধন করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজজোহরা।

ওয়ার্কশপের সভাপতিত্ব করেন কালিগঞ্জ উপজেলা প্রশাসনের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মিরাজ খান। ওয়ার্কশপের প্রধান প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন ইউএনআরসি প্রতিনিধি মোহাম্মদ মাইনুল হোসেন রনি। তিনি জাতিসংঘের বিভিন্ন ক্লাস্টারের কার্যক্রম ও সরকারের সাথে সমন্বয়ের বিষয়ে আলোকপাত করেন। দুর্যোগ কালীন সময়ে কিভাবে ফুড সিকিউরিটি ক্লাস্টার অন্যান্য সব ক্লাস তাদের সাথে সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশে সাড়া প্রদান করে সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

এছাড়াও প্রশিক্ষক হিসেবে ছিলেন শ্যামনগর উপজেলার সিপিপি সিনিয়র সহকারী পরিচালক মুন্সী নুর মোহাম্মদ ও আবহাওয়াবিদ জুলফিকার আলী। সাতক্ষীরার কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলায় দুর্যোগ ঝুঁকি হ্রাস নিয়ে প্রকল্প বাস্তবায়ন করছে এমন ২৫টি বেসরকারি উন্নয়ন সংস্থা নিয়ে এবং সরকারের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। দুর্যোগ ঝুঁকি হ্রাসের নিমিত্তে সর্বোচ্চ সমন্বয়ের মাধ্যমে দুর্যোগের হ্রাসের কার্যক্রম পরিচালনার জন্য আহ্বান জানানো হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা এবং পরিচালনা করেন ওয়ার্ল্ড ভিশন -এস ডি আর আর প্রকল্পের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ মাহুবুবার রহমান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar