1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গোপালগঞ্জে বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২,আহত ৪ - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার

গোপালগঞ্জে বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২,আহত ৪

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৯ জন খবরটি পড়েছেন

গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে বাস ও ইজিবাইকের সংঘর্ষে দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক মো.আবু নোমান জানান- শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে মুকসুদপুর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের দাসেরহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কাশিয়ানি উপজেলার মহেশপুর গ্রামের আকমাল শেখের স্ত্রী রানু বেগম(৬০) ও একই গ্রামের আব্দুল হকের ছেলে হায়াত শেখ(৬৫)। আহতরা হলেন, মহেশপুর গ্রামের ইজিবাইক চালক ফুলমিয়া (৪৫), লামিয়া (১৫), জাবেদা(৪৫) খুকি বেগম(৪৭) । নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী দাসেরহাট গ্রামের আবেদ আলী শেখ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস খুলনার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার দাসেরহাট বিকে প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে একটি বাসকে ওভারটেকিং করতে গিয়ে কাশিয়ানী থেকে ছেড়ে আসা মুকসুদপুরগামী ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে একজনের মৃত্যু হয়। আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের বিভিন্ন হাসপাতালে রেফার্ড করা হয়

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar