1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ডুমুরিয়ায় বাসে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ২ - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার

ডুমুরিয়ায় বাসে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ২

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪০ জন খবরটি পড়েছেন

ডুমুরিয়ায় যাত্রীবাহী বাসের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় চালকসহ দুইজন নিহত ও একজন আহত হয়েছেন । খুলনা-সাতক্ষীরা মহাসড়কের কাঁঠারতলা বাজারে বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে এ দূঘর্টনা ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চুকনগর -খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেন।

ডুমুরিয়া থানার এসআই আব্দুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে বরিশাল থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে ছেড়ে আসা ডলফিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস (বরিশাল মেট্রো-ব-১১-০১৬৪) কাঁঠালতলা বাজারে এসে যাত্রী নামাচ্ছিলো। এসময় বাসের ড্রাইভার ও হেলপার বাসের চাকার সমস্যা ঠিক করার জন্যে নিচে নেমে আসে। এ অবস্থায় খুলনা থেকে ছেড়ে আসা দ্রুতগতি সম্পন্ন একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-উ-১২-১৭৪৩) ঘটনাস্থলে এসে বাসের পিছন থেকে ধাক্কা দেয়।

এ ঘটনায় বাসের চালক বরগুনার আমতলি এলাকার নেছার মৃধার ছেলে বশির মৃধা (৫৬), বাসের যাত্রী কেশবপুর উপজেলার দেউলি গ্রামের মৃত সত্য রঞ্জন দাসের ছেলে পূর্ণ চন্দ্র দাস (৫২) এবং খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকার হারুনার রশিদের ছেলে ইয়াসিন হোসেন (১৯) মারাত্মক আহত হন। আহতদের দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক বাস চালক বশির মৃধা ও যাত্রী পূর্ণ চন্দ্র দাসকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় কাভার্ডভ্যান চালক নজরুল ইসলাম (৪৬) এবং হেলপার শান্ত হোসেনকে (২২) আটক করা হয়। এ ব্যাপারে ডুমুরিয়া থানায় একটি মামলা হয়েছে, শুক্রবার তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar