1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেবহাটায় শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে গ্রেফতার ১ - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার

দেবহাটায় শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে গ্রেফতার ১

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৮ জন খবরটি পড়েছেন

দেবহাটা প্রতিনিধি।। দেবহাটায় ৬ বছরের এক শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে দেবহাটা থানায় মামলা দায়ের করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পুলিশ ঐ মামলার আসামী দেবহাটা উপজেলার বসন্তপুর গ্রামের রওশন আলীর ছেলে ওমর ফারুক (২৫) কে গ্রেফতার করেছে।

আটককৃতকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

ঐ শিশুটির মা চরশ্রীপুর গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী সাফিয়া পারভিন (২৮) দেবহাটা থানায় মামলাটি দায়ের করেছেন।

থানা ও মামলার এজাহার সূত্র জানায়, উপজেলার চরশ্রীপুর গ্রামের আশরাফুল ইসলামের ৬ বছরের কন্যা উপজেলার বসন্তপুর গ্রামে তার নানার বাড়িতে কয়েকদিন আগে বেড়াতে আসে। শুক্রবার ২৯ সেপ্টেম্বর দুপুরের দিকে বসন্তপুর গ্রামের জনৈক শরীফ মাস্টারের আম বাগানের পুকুর পাশ দিয়ে ঐ শিশুটি তার নানার বাড়ির পার্শ্ববর্তী খালার বাড়িতে
যাওয়ার সময় ওমর ফারুক ঐ বাগানের মধ্যে শিশুটিকে ধর্ষনের চেষ্টা করে। পরে শিশুটির চিৎকারে পাড়া প্রতিবেশীরা চলে আসলে ওমর ফারুক পালিয়ে যায়। এবিষয়ে মেয়েটির মা সাফিয়া পারভিন থানায় মামলা দায়ের করেন।

আসামীর বিরুদ্ধে দেবহাটা থানার মামলা নং- ০৮, তাং- ২৯/০৯/২০২৩ ইং, ধারা- নারী শিশু নির্যাতন দমন আইন এর ৯(৪)(খ)।

মামলা দায়ের পরবর্তী রাত সাড়ে ৯টার দিকে মামলার আসামী ওমর ফারুককে দেবহাটা থানার ওসি বাবুল আক্তারের নির্দেশে এসআই গিয়াসউদ্দীন গ্রেফতার করেন।

দেবহাটা থানার ওসি বাবুল আক্তার মামলা ও আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার সকালে শিশুটির ২২ ধারায় জবানবন্দী গ্রহনের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে এবং ধৃত আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar