1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) যুবকের মরদেহ উদ্ধার - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার

অভয়নগরে বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) যুবকের মরদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ১৭০ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি।
যশোরের অভয়নগর উপজেলায় আল-আমিন মোল্লা(২৫) নামের এক বিশেষ চাহিদা সম্পন্ন(প্রতিবন্ধী) যুবকের গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার প্রেমবাগ গ্রামের নিজ বাড়ির বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আল-আমিন মোল্লা ওই গ্রামের আমজাদ মোল্লার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। নিহতের বাবা আমজাদ মোল্লা বলেন, আমার ছেলে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল। সে ছিল একজন প্রতিবন্ধী। নানাবিধ সমস্যার কারণে ঠিকমতো খাওয়া-দাওয়া করতো না। মাঝেমধ্যে সে বাড়ির কাউকে কোনো কিছু না বলে বাড়ি থেকে চলে যেতো আবার নিজের ইচ্ছায় ৭-৮দিন পর আবার বাড়িতে ফিরতো। শনিবার রাতে তার মায়ের সাথে খাওয়া-দাওয়া সেরে নিজের কক্ষে ঘুমিয়ে পড়ে আল-আমিন। সকালে ঘরের জানালা দিয়ে দেখি ঘরের ডাবায় গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগানো অবস্থায় ঝুলে রয়েছে। তার মৃত্যুর খবর অভয়নগর থানা পুলিশকে জানালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

প্রেমবাগ ইউনিয়নের ৫নং ইউপি সদস্য মিন্টু মোল্লা বলেন, আল- আমিন মোল্লা আমার আপন চাচাতো ভাই। তার মাথায় সমস্যা ছিলো। সে ঘরের ডাবার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

অভয়নগর থানার ওসি এবিএম মেহেদী মাসুদ জানান, আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar