1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গাজায় ইসরায়েলি বিমান হামলায় ১৯৮ ফিলিস্তিনি নিহত,আহত ১৬ হাজার - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে আনন্দ ও উৎসবে প্রতিমা বিসর্জন পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যদিনের সংগ্রাম চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার

গাজায় ইসরায়েলি বিমান হামলায় ১৯৮ ফিলিস্তিনি নিহত,আহত ১৬ হাজার

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ২৪৬ জন খবরটি পড়েছেন
ছবি- সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় ১৯৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১ হাজার ৬০০ ফিলিস্তিনি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শনিবার (৭ অক্টোবর) ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এর আগে ১৬০ জন নিহত ও এক হাজারের বেশি আহতের কথা জানিয়েছিল।
এর আগে ইসরাইল জানিয়েছিল, হামাসের আকস্মিক হামলার প্রতিক্রিয়ায় গাজা উপত্যকায় পাল্টা হামলা শুরু করেছে তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কয়েকটি ভিডিওতে দেখা গেছে, গাজার বিভিন্ন উঁচু ভবন থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে।

এর আগে শনিবার (৭ অক্টোবর) ভোরে আল আকসা মসজিদে হামলা এবং অবৈধ বসতি স্থাপনের জবাব দিতে ইসরাইলে হামলা শুরু করে হামাস। গোষ্ঠীটি এই অভিযানের নাম দিয়েছেন ‘অপারেশেন আল-আকসা স্টর্ম’।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি ভূখণ্ডে হামাসের আকস্মিক আক্রমণের প্রতিশোধ হিসেবে ইসরায়েলের হামলায় গাজায় কমপক্ষে ১৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন এক হাজারেরও বেশি মানুষ।

এর আগে আজ ইসরায়েলজুড়ে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনের ইসলামপন্থী রাজনৈতিক গোষ্ঠী হামাস। ইসরায়েলে অন্তত পাঁচ হাজার রকেট ছোড়া হয়েছে বলে দাবি করেছে হামাস। এই হামলায় এখন পর্যন্ত ৪০ জন নিহত হয়েছেন। এতে ৭৫০ জন আহত হয়েছেন।

হামাসের হামলার পর হুঁশিয়ারি বার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ‘ইসরায়েলের নাগরিকগণ, আমরা এখন যুদ্ধাবস্থায়, কোনো অভিযান বা উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে না যুদ্ধের মধ্যে।’
যুক্তরাষ্ট্র জানায়, ‘আত্মরক্ষার জন্য যা প্রয়োজন’ তা নিশ্চিত করতে ইসরায়েল কাজ করবে। হামাসের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও ইউক্রেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar