মঙ্গলবার ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে ইসরাইল এবং গাজা উপত্যকার আশপাশে হামাস সদস্যের প্রায় ১৫শ’ লাশ পাওয়া গেছে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ইসরায়েলের সামরিক মুখপাত্র রিচার্ড হেচট, বলেন, ‘ইসরায়েল এবং গাজা উপত্যকার আশপাশে হামাস সদস্যের আনুমানিক প্রায় ১৫শ’ লাশ পাওয়া গেছে।’ তিনি আরও বলেন, সেনাবাহিনী সীমান্তের আশেপাশের সকল বেসামরিক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়াও সেনাবাহিনী সীমান্ত এলাকায় ৩৫টি ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে।
এদিকে গাজা উপত্যকায় ইসরাইলের জোর হামলা অব্যাহত রয়েছে। নিরাপত্তা বাহিনী গাজার সাথে সীমান্তের নিয়ন্ত্রণ কম বেশি প্রতিষ্ঠা করতে পেরেছে উল্লেখ করে সাংবাদিকদের জানান, ‘ইসরাইল এবং গাজা উপত্যকার আশপাশে হামাস সদস্যের আনুমানিক প্রায় ১৫শ’ লাশ পাওয়া গেছে।’