1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
হামাসের হামলার পরপরই পার্লামেন্ট ছেড়ে নিরাপদ স্থানে অবস্থান নেন নেতানিয়াহু - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে আনন্দ ও উৎসবে প্রতিমা বিসর্জন পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যদিনের সংগ্রাম চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার

হামাসের হামলার পরপরই পার্লামেন্ট ছেড়ে নিরাপদ স্থানে অবস্থান নেন নেতানিয়াহু

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ১৭১ জন খবরটি পড়েছেন

বিমান হামলা চালিয়ে গাজা উপত্যকাকে মৃত্যুপুরীতে পরিণত করেছে ইসরাইলি বাহিনী। তবে বেসামরিক নাগরিকদের ওপর হামলার জবাবে এবার জেরুজালেম ও তেল আবিবের দিকে রকেট নিক্ষেপ করেছে হামাস। আর এতেই পার্লামেন্ট ছেড়ে নিরাপদ স্থানে গিয়ে অবস্থান নেন ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুসহ অন্য আইনপ্রণেতারা।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, সোমবার (১৬ অক্টোবর) জেরুজালেমে রকেট হামলার সতর্ক সংকেত বা সাইরেন বাজানোর পরপরই ইসরাইলি পার্লামেন্ট নেসেটের ফ্লোর সাময়িকভাবে খালি করা ফেলা হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

তেল আবিব এবং জেরুজালেমে সাইরেন বাজানোর বিষয়টি এক্সে (সাবেক টুইটার) পোস্ট দিয়ে নিশ্চিত করেছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তেল আবিব এবং জেরুজালেমে সাইরেন বাজানোর পর উভয় শহরেই বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন সিএনএনে’র দুই সাংবাদিক।

প্রতিবেদনে বলা হয়, হামাসের হামলার পরপরই নেতানিয়াহুসহ ইসরাইলি আইনপ্রণেতাদের পার্লামেন্ট ভবন ছেড়ে কাছের একটি নিরাপদ স্থানে যেতে বলা হয়। সেখানে তারা ‘কয়েক মিনিট’ অবস্থান করেছিলেন বলেও জানানো হয়।

এদিকে জেরুজালেম ও তেল আবিবের দিকে রকেট ছোড়ার বিষয়টি জানিয়েছে হামাসের সশস্ত্র শাখা কাশেস ব্রিগেডসও।

সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়, ‘বেসামরিক মানুষের ওপর ইসরাইলি বাহিনীর হামলার জবাবেই জেরুজালেম ও তেল আবিবে রকেট ছোড়া হয়েছে।’

গেল ৭ অক্টোবর থেকে সোমবার (১৬ অক্টোবর) পর্যন্ত হামাসের হামলায় ইসরাইলে অন্তত ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে এই সময়ের মধ্যে গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন ২ হাজার ৮০৮ জন। উভয় পক্ষেরই অন্তত ১৫ হাজার মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে।সময় নিউজ

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar