1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে ড্রেনের ভেতর থেকে ফেনসিডিলের সাড়ে ৪শ’ খালি বোতল উদ্ধার - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার

অভয়নগরে ড্রেনের ভেতর থেকে ফেনসিডিলের সাড়ে ৪শ’ খালি বোতল উদ্ধার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ২২৩ জন খবরটি পড়েছেন

অভয়নগরে পানি নিষ্কাশনের একটি ড্রেন পরিষ্কার করার সময় ফেনসিডিলের সাড়ে ৪শ’ খালি বোতল উদ্ধার করেছে পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা। ১৯ অক্টোবর দুপুরে নওয়াপাড়া পৌরসভার ৫নং ওয়ার্ডের ড্রাইভারপাড়া এলাকার একটি ড্রেন থেকে বোতলগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত খালি বোতল পৌর কতৃর্পক্ষের হেফাজতে রাখা হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নওয়াপাড়া পৌরসভার কঞ্জারভেন্সী ইন্সপেক্টর সেলিম মল্লিক জানান, বৃহস্পতিবার সকাল থেকে পৌরসভার ৫নং ওয়ার্ডের বিভিন্ন ড্রেন পরিষ্কারের কাজ শুরু করা হয়। দুপুরে ড্রাইভারপাড়া এলাকার ড্রেন পরিষ্কার করার সময় ড্রেনের ভেতর থেকে ফেনসিডিলের প্রায় সাড়ে ৪শ’ খালি বোতল উদ্ধার করা হয়। যে বোতলের কারণে ড্রেনে পানি নিষ্কাশন বন্ধ ছিল।

এলাকাবাসী জানায়, চিহ্নিত কিছু মাদক কারবারি প্রকাশ্যে মাদক বিক্রি করে। মাদক সেবনের পর তারা ফেনসিডিলের খালি বোতল পৌরসভার ড্রেনে ফেলে দেয়। প্রতিবাদ করলে তারা মাদক দিয়ে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেয়।

এ ব্যাপারে নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত জানান, ড্রাইভারপাড়া এলাকার জলাবদ্ধতা নিরসনে পানি নিষ্কাশনের জন্য কোটি টাকা ব্যয়ে ড্রেন নির্মাণ করা হয়েছে। ফেনসিডিলের বোতলের কারণে পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে। সেই ড্রেন পরিষ্কার করার সময় শত শত ফেনসিডিলের খালি বোতল উদ্ধার করা হয়েছে।

মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য স্থানীয় পুলিশসহ মাদক সংশ্লিষ্ট দপ্তরকে বিষয়টি জানানো হয়েছে। মাদকের বিষয়ে যে কোনো তথ্য থাকলে পৌর কতৃর্পক্ষকে জানানোর অনুরোধ করা হচ্ছে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ জানান, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে এ বিষয়ে বেশি আন্তরিক হতে হবে। অভিযান অব্যাহত রাখতে হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar