1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ঝিনাইদহে গৃহবধূ কে গলাকেটে হত্যা - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার

ঝিনাইদহে গৃহবধূ কে গলাকেটে হত্যা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ২১৮ জন খবরটি পড়েছেন

ঝিনাইদহের সদরে জমিলা খাতুন (৪০) নামের এক নারীকে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আব্দুল করিম নামের এক প্রতিবেশী। শনিবার (২১ অক্টোবর) সকালে উপজেলার পাগলা কানাই ইউনিয়নের রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহত জমিলা খাতুন ওই গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী।

এ ঘটনায় নিহতের স্বামী শরিফুল ইসলাম, ছেলে সাইদুল ইসলাম মান্নান ও আরেক প্রতিবেশী জাকির হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামের গৃহবধূ জমিলার সঙ্গে পরকীয়ার সম্পর্ক ছিলো প্রতিবেশী আব্দুল করিমের। সকালে তার সঙ্গে দেখা করতে ওই বাড়িতে এসেছিলেন আব্দুল করিম। এ সময় ওই গৃহবধূকে গলাকেটে ও কুপিয়ে হত্যা করে। নিহতের স্বামী ও প্রতবেশী জাকির হোসেন এ ঘটনা দেখে ফেলেন এবং আব্দুল করিমকে হত্যার চেষ্টা করেন। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ জমিলার স্বামী, ছেলে ও এক প্রতিবেশীকে আটক করেছে।

শরিফুল ইসলাম আটক হওয়ার আগে অভিযোগ করে বলেন, করিম আমার স্ত্রীকে উত্যক্ত করতো। তাকে কুপ্রস্তাব দিতো। তাতে রাজি না হওয়ায় তাকে হত্যা করেছে। পরে করিম আত্মহত্যা করতে নিজেই নিজের গলায় কোপ দেয়।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন বলেন, এখন পর্যন্ত পরকীয়া প্রেমের কারণে এই হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আবিদুর বহমান বলেন, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় বাড়ির গোসলখানার ভেতর থেকে জমিলা খাতুনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আহত প্রতিবেশী আব্দুল করিমকে তার স্বজনরা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখান থেকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল করিম জানিয়েছেন নিহত জমিলা খাতুনের স্বামী ও প্রতিবেশী জাকির হোসেন ওই নারীকে হত্যা করেছে। পরে তাকেও হত্যার চেষ্টা করে। ঘটনার তথ্য উদঘাটনে পুলিশ তদন্ত করছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar