দুদেশের অভিন্ন সীমান্তে ইসরাইলের রকেট হামলায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ৬ সদস্য নিহত হয়েছেন। এ নিয়ে দুসপ্তাহে ইসরাইলি হামলায় লেবানিজ সংগঠনটির ১৯ সদস্য নিহত হয়েছেন।আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার (২০ অক্টোবর) হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় এক ইসরাইলি সেনা কমান্ডার নিহত হন। এতে আহত হন আরও দুই সেনা। এর জবাবে শনিবার (২১ অক্টোবর) পাল্টা হামলা চালায় ইসরাইল। এতে এক দিনে হিজবুল্লাহর ৬ সদস্য নিহত হয়েছেন।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ইসরাইলের সেনাবাহিনী বলছে, তারা লেবানন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জবাবে শনিবার হিজবুল্লাহর বেশ কয়েকটি আস্তানায় হামলা চালিয়েছে। তবে এ গোষ্ঠীকে নিয়ে উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে। কারণ ইরান-সমর্থিত হিজবুল্লাহর হাজার হাজার রকেট এবং ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোনসহ বিভিন্ন ধরনের অস্ত্র ভান্ডার রয়েছে। এছাড়া তারা উত্তর ইসরাইলে আক্রমণ চালানোর পাঁয়তারা করছে। সময় নিউজ