দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি। সাতক্ষীরার কালিগঞ্জে পুলিশের অভিযানে ১৪৮ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ চার মাদক কারবারি আটক হয়েছে। এসময় জব্দ করা হয়েছে ফেন্সিডিল বহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১২-০০৫৭)। রবিবার দিবাগত রাত ৯ টার দিকে কালিগঞ্জ-নূরনগর সড়কের রঘুরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে এই ফেন্সিডিল উদ্ধার হয়।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
আটক হওয়া মাদক কারবারিরা হলেন দেবহাটা উপজেলার দক্ষিণ কুলিয়া গ্রামের আমিন মোড়লের ছেলে শীষ মাদক কারবারী রমজান মোড়ল (৪২), পূব কুলিয়া গ্রামের আব্দুল্যাহ মোল্যার ছেলে অয়েজকুরুনি (৩৫), রশিদ মোড়লের ছেলে ইয়াছিন আরাফাত (৩২) ও বহেরা গ্রামের শফিকুল ইসলামের ছেলে রাসেল সরদার (৩০) ।
কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান জানান, উকশা সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় ফেন্সিডিল আনার পর দেশের অভ্যন্তরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল মাদক কারবারি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে তার নেতৃত্বে থানার সহকারী উপপরিদর্শক জিল্লুর রহমান ও পুলিশ সদস্যরা ফেন্সিডিল বহনকারি প্রাইভেটকার ধাওয়া করে চার মাদক কারবারিকে আটক করেন। এ সময় গাড়ির ভিতর থেকে উদ্ধার করা হয় ১৪৮ বোতল ভারতীয় ফেন্সিডিল।
এ ব্যাপারে কালিগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে (মামলা নম্বর—২৫)। মাদকদ্রব্য বহনের অপরাধে প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
এদিকে দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযানে ভূমিদস্যু গ্রেফতার হয়েছে । পুলিশ সূত্র জানায় সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম) মহোদয়ের দিক নির্দেশনায় সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এসএম জামিল আহমেদ সার্বিক তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোঃ বাবুল আক্তার নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় অভিযান পরিচালনা কালে ইং ২৩/১০/২০২৩ ইং, এসআই (নিঃ) শেখ মোঃ গোলাম আযম সঙ্গীয় ফোর্সসহ দেবহাটা থানাধীন খলিশাখালী এলাকা হইতে দেবহাটা থানার মামলা ধারা-১৯৭৪ সালের দি স্পেশাল পাওয়ার এ্যাক্ট এর ১৫(৩)/২৫-ডি তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলি আইনের ৩/৪/৬ এর নোড়ারচক এলাকার ইছাদ আলীর ছেলে ভূমিদস্যু আনারুল ইসলাম (৩৫) গ্রেফতার করেন। আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।