1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাজশাহীতে চিকিৎসক কে কুপিয়ে হত্যা - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার

রাজশাহীতে চিকিৎসক কে কুপিয়ে হত্যা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ১৯৭ জন খবরটি পড়েছেন


রাজশাহীতে গোলাম কাজেম আলী নামে এক চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত পৌনে ১২টার দিকে নগরীর বর্নালী মোড় এলাকায় তাকে এলোপাতাড়ি কোপানো হয়। এসময় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি মারা যান।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাসোমবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. গোলাম কাজেম আলীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার দেবিনগর এলাকায়। তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) থেকে এমবিবিএস পাস করেন। রাজশাহীতে দুটি ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখতেন। চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ হিসেবে এ অঞ্চলে তার সুখ্যাতি ছড়িয়ে পড়ে।

নিহতের ভাই কলেজশিক্ষক আজম আলী বলেন, রোববার রাতে চেম্বারে রোগী দেখে নগরীর উপশহরের বাসায় ফিরছিলেন ডা. কাজেম। নগরীর বর্ণালী মোড় এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়িভাবে কোপায়। এসময় রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের আইসিইউতে নেয়া হয়।

কিন্তু ঘণ্টাখানেক পর রাত ১টার দিকে তিনি মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ চিকিৎসক মোটরসাইকেলযোগে উপশহরের দিকে যাচ্ছিলেন। হঠাৎ একটি মাইক্রোবাস থেকে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি নেমে তার মোটরসাইকেল গতিরোধ করে। এসময় কিছু বুঝে ওঠার আগেই তার বুকে ছুরিকাঘাত করে। আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মাঝে। এ সুযোগে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে রক্তাক্ত অবস্থায় তারা ওই চিকিৎসককে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

ওসি রফিকুল ইসলাম আরও বলেন, এ ঘটনায় থানায় এখনও মামলা হয়নি। তবে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar