1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শরণখোলায় জাতীয় যুব দিবসে র‍্যালী-আলোচনা সভা ও ভোক্তা অধিকার আইন বিষয়ক সেমিনার - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার

শরণখোলায় জাতীয় যুব দিবসে র‍্যালী-আলোচনা সভা ও ভোক্তা অধিকার আইন বিষয়ক সেমিনার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ১৪৭ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটের শরণখোলায় জাতীয় যুব দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে র‍্যালী, আলোচনা সভা, ঋণের চেক, সনদপত্র বিতরণ ও কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য ‍র‍্যালীর মাধ্যমে দিবসের শুভ উদ্বোধন করা হয়।

উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সামনে থেকে র‌্যালী বেরিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমের সম্মুখে গিয়ে শেষ হয়। পরে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা স্বপন কুমার সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন,শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তা,সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন,কৃষি কর্মকর্তা দেবদ্রত সরকার,বিআরডিবির চেয়ারম্যান মোঃ জিয়াউল হাচান তেনজিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য এম সাইফুল ইসলাম খোকন, সমাজ সেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল-ফয়সাল,সমবায় কর্মকর্তা আব্দুল হালিমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন,জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও যুব অধিদপ্তরের উপকারভোগী সদস্যগন। সর্বশেষে শ্রেষ্ঠ সংগঠক, সফল যুবক ও যুব মহিলাদের মাঝে সনদপত্র প্রদান এবং ১১ জন যুব ও যুব নারীদের মাঝে ৫ লক্ষ ২০ হাজার টাকার বঙ্গবন্ধু জাতীয় যুব ঋণের চেক প্রদান করা হয়।

পরে ভোক্তা অধিকার আইন ২০০৯ অবহিতকরন ও বাস্তবায়ন বিষয়ক এক সেমিনার উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন,জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক,বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar