1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মির্জাগঞ্জে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান নিহত - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার

মির্জাগঞ্জে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান নিহত

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ২৪৭ জন খবরটি পড়েছেন

ইলিয়াস হোসাইন। পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় ফাঁকা সড়কে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুই জন। বুধবার (৮ নভেম্বর) সকাল ৭টার দিকে বাকেরগঞ্জ- বরগুনা আঞ্চলিক মহাসড়কের মির্জাগঞ্জ উপজেলার সিংবাড়ী বাজার সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহত ইউপি সদস্যের নাম মনিন্দ্র (৫০)। তিনি উপজেলার ৫ নং কাকড়াবুনিয়া ইউনিয়নের ৩নং
ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান।

স্থানীয়রা জানান, বাকেরগঞ্জ- বরগুনা আঞ্চলিক মহাসড়কের উপজেলার সিংবাড়ি বাজার সংলগ্ন ইউনিয়ন পরিষদের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন তারা। এসময় দ্রুত গতিতে বাকেরগঞ্জ থেকে আসা বরগুনাগামী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এসময় রাস্তার পাশে থাকা তিনজন ট্রাকের নিচে চাপা পড়েন। এঘটনায় ৫ নং কাঁকড়াবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান সেলিম মিয়া, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মনিন্দ্র এবং নুরুজ্জামান গুরুতর আহত হন। এলাকাবাসী তাদের উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তিনজনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে প্রেরণ করেন। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মনিন্দ্রকে মৃত ঘোষণা করেন।

আহত চেয়ারম্যান সেলিম মিয়া ও নুরুজ্জামান বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান বলেন, বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গের ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং পরিবারের পক্ষ থেকে মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar