1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সুন্দরবন সুরক্ষায় জনসচেতনতা বাড়াতে মটর সাইকেল র‍্যালি - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার

সুন্দরবন সুরক্ষায় জনসচেতনতা বাড়াতে মটর সাইকেল র‍্যালি

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ২৬০ জন খবরটি পড়েছেন
সুন্দরবন সুরক্ষায় জনসচেতনতা বাড়াতে মটর সাইকেল র‍্যালি -বিডিটেলিগ্রাফ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি। সুন্দরবন সুরক্ষায় জনসচেতনতা বাড়াতে মটর সাইকেল র‍্যালি করেছে সাতক্ষীরার বাবুলিয়া ‘সেবা সংসদ’।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

“সুন্দরবন আমার অহংকার- হতে দেব না ক্ষতি তার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার সকাল আটটায় সাতক্ষীরা সদরের বাবুলিয়া বাজার থেকে র‍্যালিটি আশাশুনি, কালিগঞ্জ,দেবহাটা ও শ্যামনগরের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ পয়েন্টে তারা লিফলেট বিতরণ করে। পরে তারা শ্যামনগরের বুড়িগোয়ালিনি খেয়াঘাট থেকে ট্রলারযোগে সুন্দরবনের কলাগাছি ফরেস্ট স্টেশনে পৌছান। সেখানে তারা সুন্দরবনের বাস্তব অবস্থা দেখে হতাশ হন। সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য মলিন হয়ে যাওয়া নিয়ে কলাগাছিয়া স্টেশন কর্মকর্তার সঙ্গে কথা বলেন।

সুন্দরবনের বাংলাদেশের অংশে বাঘ ও হরিণসহ বিভিন্ন প্রাণী কমে যাওয়া নিয়ে কথা বলেন সংগঠনটির সভাপতি মোঃ কাওছার আলী,সাধারণ সম্পাদক রজব আলী, উপদেষ্টা সাংবাদিক রঘুনাথ খাঁ, সদস্য ইসরাইল গাজী, সামছুর রহমান , মোতাহার নেওয়াজ মিনাল,মহিবুল্লাহ গাজী প্রমুখ।

সুন্দরবনে ঢোকার পথে নদীতে যাতে পর্যটকরা প্লাস্টিকের বোতল, পলিথিনের ব্যাগসহ পরিবেশ দূষণকারী পদার্থ ফেলতে না পারে সেজন্যে কঠোর হওয়ার অনুরোধ জানান। এছাড়া সাতক্ষীরা সদরের মেডিকেল কলেজ মোড়, আলীপুর হাটখোলা, দেবহাটার পারুলিয়া, সখীপুর মোড়, আশাশুনির বদরতলা, শালখালি বাজার, হাড়িভাঙা বাজার, মহিষকুড় বাজার, কালিগঞ্জের বাঁশতলা বাজার, বিষ্ণুপুর বাজার, মৌতলা বাজার,শ্যামনগর বাসস্টাণ্ড বংশীপুর, মুন্সিগঞ্জ, কলবাড়িসহ কয়েকটি স্থানে প্রাকৃতিক বিপর্যয় ও চোরাশিকারীদের হাত থেকে সুন্দরবনকে বাঁচানোর জন্য বিভিন্ন পরামর্শ দেন। এছাড়াও সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য ফিরিয়ে আনতে গাছ লাগানোর কথা বলেন তারা। বিকেলে তারা একইপথে সাতক্ষীরায় ফিরে আসেন।

ছবি।। সুন্দরবন সুরক্ষায় জনসচেতনতা বাড়াতে মটর সাইকেল র‍্যালি করেছে সাতক্ষীরার বাবুলিয়া ‘সেবা সংসদ’

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar