1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার

বাঘারপাড়ায় নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ১৯০ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া(যশোর)প্রতিনিধি। যশোরের বাঘারপাড়ায় নিরাপদ খাদ্য কর্তৃ্পক্ষ যশোর জেলা কার্যালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় উপজেলার ৫০টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ অংশগ্রহণ করেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ উপ-পরিচালক (নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা অধিশাখা) রেবেকা খান।

এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার(ভূমি) তামান্না ফেরদৌসি, প্রাথমিক শিক্ষা অফিসার ইসমত আরা পারভিন। প্রধান অতিথি এসময় বলেন, অনিরাপদ ও ভেজাল খাদ্য প্রতিরোধে শিক্ষকের ব্যাপক ভূমিকা রয়েছে। শিশু শিক্ষার্থীদের নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতন করতে হবে। তিনি নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন। সাথে সাথে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বর্তমান কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা নিরাপদ খাদ্য অফিসার নাজমুস সুলতানা সীমা। তিনি পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে খাবারের শ্রেণীবিভাগ,খাবার উৎপাদন, সরবরাহ এবং প্রক্রিয়াজাতকরণের কিভাবে খাবার দূষিত হয় এবং খাবার সম্পর্কে প্রচলিত বিভিন্ন ভ্রান্ত ধারণা সম্পর্কে অবহিত করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar