1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শালিখায় নান্দনিকতা ও সাজসজ্জায় পুরস্কার পেল ১৪টি দূর্গামন্দির - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার

শালিখায় নান্দনিকতা ও সাজসজ্জায় পুরস্কার পেল ১৪টি দূর্গামন্দির

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ১৮২ জন খবরটি পড়েছেন

শালিখা (মাগুরা) প্রতিনিধি।
মাগুরার শালিখায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত দুর্গামন্দিরের নান্দনিকতা ও সাজসজ্জা বিচার করে উপজেলার ১৪ টি দুর্গা মন্দির কে পুরস্কৃত করেছেন শালিখা উপজেলা প্রশাসন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আজ ২২ নভেম্বর বুধবার বিজয় দিবসের প্রস্তুতি সভায় দুর্গাপূজা মন্দিরের সভাপতি ও সম্পাদকদের হাতে পুরস্কার তুলে দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারীর সভাপতিত্বে এ সভায় শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: কামাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী, শালিখা থানা অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সীতান চন্দ্র বিশ্বাস।

উপজেলা পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত দূর্গামন্দির গুলো হলো শ্রী শ্রী কালীমাতা মন্দির, বটতলা বাজার দুর্গামন্দির, ভাটোয়াইল দরিলক্ষ্মীপুর সার্বজনীন দুর্গামন্দির, সিংড়া সার্বজনীন দুর্গামন্দির ,পুলুম দক্ষিণপাড়া দুর্গামন্দির, উ: শরশুনা সনাতন ধর্মসংঘ কালিবাড়ি দুর্গামন্দির। ইউনিয়ন পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত দুর্গামন্দিরগুলো হলো হাজরাহাটি কলেজপাড়া সার্বজনীন দুর্গা মন্দির, ছাবড়ি কালীবাড়ি সার্বজনীন দূর্গামন্দির, বরইচারা রাজবংশী দুর্গা মন্দির, দীঘলগ্রাম মধ্যপাড়া দুর্গামন্দির, বয়রা পালপাড়া দুর্গা মন্দির, বুনাগাতি পূর্বপাড়া সার্বজনীন মন্দির।

প্রথমবারের মতো দুর্গা মন্দিরের সাজসজ্জা ও নান্দনিকতার উপর পুরস্কার পেয়ে উপজেলা প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপজেলার বিভিন্ন পূজামন্ডপ কমিটির সদস্যবৃন্দ। উল্লেখ্য গত ১১ অক্টোবর শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় সিদ্ধান্ত নেয়া হয় উপজেলার যে সমস্ত দুর্গা মন্দিরগুলো নান্দিনিকতা, ধর্মীয় পরিবেশ, শৃঙ্খলা এবং সাজসজ্জা বজায় রাখবে সেগুলোকে পুরস্কৃত করা হবে। সেই সিদ্ধান্তকে স্বাগত জানান উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের সদস্যবৃন্দ। উল্লেক্ষ্য এ বছর উপজেলায় মোট ১৬৮টি মন্দিরে দুর্গাপুজা অনুষ্ঠিত হয়েছিল।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar