1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মির্জাগঞ্জে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার

মির্জাগঞ্জে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ১৭২ জন খবরটি পড়েছেন
মির্জাগঞ্জে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই-বিডিটেলিগ্রাফ

ইলিয়াস হোসাইন। পটুয়াখালীর মির্জাগঞ্জে অগ্নিকান্ডের ঘটনায় একটি বসতঘর পুড়ে ছাই হয়েছে। বুধবার ( ২২ নভেম্বর) রাত ৩ টার দিকে উপজেলার সুবিদখালী বাজারের হাওলাদার বাড়ী এই ঘটনা ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জানা যায়, প্রথমে পাশের ঘরের সালাম আকনের স্ত্রী আগুনের পোড়া গন্ধ ও শব্দ পেয়ে সজাগ হয়ে জানালা খুলে দেখে, দাউদাউ করে আগুন জ্বলছে। তিনি তখন তাদের ঘরের লোকজনকে ঘুম থেকে ডেকে উঠিয়ে ডাক-চিৎকার করলে আসপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে।

পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
ঘর মালিক শফিকুল ইসলাম বলেন, আগুনে ঘরে থাকা একটি বাজাজ ১০০ সিটি মোটরসাইকেলসহ দামি সব আসবাবপত্র ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। কিছুই আর অবশিষ্ট নেই। এতে আনুমানিক প্রায় দশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মির্জাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ফারুক হোসেন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন সম্পূর্ণ নেভাতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar