1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে মোল্যা ওলি হত্যার বিচার দাবি করলেন সাংবাদিকরা - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪

অভয়নগরে মোল্যা ওলি হত্যার বিচার দাবি করলেন সাংবাদিকরা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ১৭২ জন খবরটি পড়েছেন

নওয়াপাড়া প্রেসক্লাবে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর)।
যশোরের অভয়নগরে নওয়াপাড়া প্রেসক্লাবের কার্যনির্বাহী সংসদের সাবেক নির্বাহী সদস্য ও বীর মুক্তিযোদ্ধা শহীদ মোল্যা ওলিয়ার রহমানের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। নওয়াপাড়া প্রেসক্লাবের আয়োজনে গতকাল বৃহস্পতিবার বিকালে প্রেসক্লাবের সভাকক্ষে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক সুনীল দাস, দৈনিক নওয়াপাড়ার ভারপ্রাপ্ত সম্পাদক হারুন অর রশীদ, নির্বাহী সম্পাদক মফিজুর রহমান দপ্তরী, প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম মুজিবর রহমান, সহ-সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক নওয়াপাড়ার বার্তা সম্পাদক এস জেড মাসুদ তাজ।

এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাহিন আহমেদ, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন, নির্বাহী সদস্য সেলিম হোসেন, রবিউল ইসলাম বিশ্বাস, সদস্য মল্লিক খলিলুর রহমান, জাকির হোসেন হৃদয়, জসিম উদ্দিন বাচ্চু, আশরাফুল আলম, ডিআর আনিস, শেখ জাবেদ আলী, গাজী আবুল হোসেন, রাজয় রাব্বি, তাওহীদ হাসান উসামা, রণজিত মুল্লিক, হান্নান শেখ প্রমুখ। স্মরণসভা শেষে দোয়া অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় বক্তারা বলেন, দেখতে দেখতে ৯টি বছর অতিবাহিত হলেও সাংবাদিক নেতা ও বীর মুক্তিযোদ্ধা শহীদ মোল্যা ওলিয়ার রহমান হত্যাকা-ের বিচার হয়নি। দ্রুত সময়ের মধ্যে হত্যাকা-ের পরিকল্পনাকারী ও হত্যা মিশনে জড়িত সকলকে আইনের আওতায় এনে বিচার করতে হবে।
 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar