1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে রাস উৎসব পালন - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার

শ্যামনগরে রাস উৎসব পালন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ২৮৭ জন খবরটি পড়েছেন
শ্যামনগরে রাস উৎসব পালন-বিডিটেলিগ্রাফ

অনাথ মন্ডল, শ্যামনগর (সাতক্ষীরা)। সাতক্ষীরার শ্যামনগরে মহা আড়ম্বরে পালিত হলো সনাতন ধর্মাবলম্বীদের রাস উৎসব ২০২৩। প্রতি বছর কার্তিক পূর্ণিমা তিথিতে পালন করা হয় রাধা কৃষ্ণের প্রেমের উৎসব রাস পূর্ণিমা। এই বছর আগামী ২৬ নভেম্বর ২০২৩ রবিবার পালিত হয় রাস পূর্ণিমা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

হেমন্ত ঋতুর অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব হল রাস। এটি বৈষ্ণব সম্প্রদায়ের কাছে অন্যতম প্রধান উৎসব। পুরাণ অনুসারে বৃন্দাবনে থাকাকালীন শ্রীকৃষ্ণ গোপিনীদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি তাঁদের মনের সব ইচ্ছে পূরণ করবেন এবং তাঁদের সঙ্গে রাসলীলা করবেন। সেই প্রতিজ্ঞা রাখতেই কার্তিক পূর্ণিমা তিথিতে রাধা ও অন্য গোপিনীদের সঙ্গে রাসলীলা করেছিলেন কৃষ্ণ। সেই থেকে শুরু হয় প্রেমের উৎসব রাস।

২৬শে নভেম্বর রবিবার রাস পূর্নিমা তিথিতে রাস উৎসব এর আয়োজন করেন মুন্সিগঞ্জ ফুলতলা রাস মেলা কমিটি ও আড়পাঙ্গাশিয়া রাসমেলা কমিটি। রাত সাড়ে ১১ টায় রাস পূর্ণিমা তিথিতে ঢাক,ঢোল, হরেক রকমের বাজির আওয়াজে মুখরিত করে রাধা কৃষ্ণকে দোলনায় ও রাধারানীর সখীদের সাথে নিয়ে নাচ গানে মুখরিত করে মন্দির প্রদক্ষিণ শেষে মন্দিরে স্থাপন করা হয়। রাস উৎসব উপলক্ষ্যে আড়পাঙ্গাশিয়া ও মুন্সিগঞ্জ ফুলতলা রাস মেলা কমিটির পক্ষ থেকে ১৬ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞ শুরু হয়।

মহানাম যজ্ঞে আড়পাঙ্গাশিয়া রাস মেলা কমিটির পক্ষ থেকে আনন্দবাজারের ব্যবস্থা না থাকলেও মুন্সিগঞ্জ ফুলতলা রাস মেলা কমিটির পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় রাস উৎসব দেখতে আসা হাজার হাজার ভক্তদের জন্য আনন্দ বাজারে মহা প্রসাদের ব্যবস্থা করেন সন্ধ্যা ৯ টা থেকে রাত ২টা পর্যন্ত।

রাস উৎসবে উপস্থিত ছিলেন, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রউফ, সাবেক জেলা পরিষদের সদস্য ডালিম কুমার ঘরামী, বাংলাদেশ হিন্দু পরিষদ শ্যামনগর উপজেলা শাখার আহবায়ক অনাথ মন্ডল, যুগ্ন আহবায়ক, পীযূষ বাউলিয়া পিন্টু, যুগ্ন আহবায়ক শ্যামনগর উপজেলা হিন্দু বিবাহ রেজিস্টার সুজন কুমার দাস,সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বেল্লাল হোসেন,উপকূল প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম প্রমুখ ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar