1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ঐক্যবদ্ধভাবে নৌকাকে বিজয়ী করতে হবে- হাবিবুন নাহার - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার

ঐক্যবদ্ধভাবে নৌকাকে বিজয়ী করতে হবে- হাবিবুন নাহার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ১৬০ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি। বাংলাদেশ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেছেন, আগামী ৭ই জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ আসনে ঐক্যবদ্ধভাবে নৌকাকে বিজয়ী করতে হবে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সোমবার (২৭ নভেম্বর) বাদ মাগরিব পৌর আ’লীগ কার্যালয় বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে নির্বাচনে চতুর্থবারের মত বেগম হাবিবুন নাহার নৌকার মাঝি মনোনীত হওয়ায় আ’লীগ নেতা-কর্মী ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং সাধারন জনগণ ফুলেল শুভেচ্ছা জানানোর সময় এক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তৃতায় বেগম হাবিবুন নাহার এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সকল নেতাকর্মী যদি ঐক্যবদ্ধ থাকেন, তাহলে জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয়কে ঠেকিয়ে রাখা যাবে না। এই নৌকা স্বাধীনতার প্রতীক, বিজয়ের প্রতীক, মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক, বাঙালি জাতি স্বত্তার প্রতীক, বঙ্গবন্ধুর প্রতীক, শেখ হাসিনার প্রতীক। তাই আমার অনুরোধ নৌকার বিজয়কে সুনিশ্চিত করার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করবেন। বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য দিন-রাত নিরলস কাজ করে যাচ্ছে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা। আজ দেশ উন্নয়নের রোল মডেল। এ উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে হলে বাগেরহাট-৩ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিজয়ের বিকল্প নেই। বাংলাদেশ একমাত্র বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাতেই নিরাপদ।

এর পর উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার উপজেলার কানাই নগরে রাস পুজা উৎসব পরিদর্শনে যান মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস’র সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন’র সঞ্চালনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর আ’লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ: রহমান, উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হাওলাদার, পৌর আ’লীগের সাবেক সভাপতি আলহাজ্ব শেখ আ: সালাম, বিভিন্ন ইউপি চেয়ারম্যানসহ উপজেলা-পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar