1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পূণ্যার্থী সেজে সুন্দরবনে হরিণ শিকারের চেষ্টাকালে আটক ১০ শিকারি - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪

পূণ্যার্থী সেজে সুন্দরবনে হরিণ শিকারের চেষ্টাকালে আটক ১০ শিকারি

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ২৬৫ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ, শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি। পূর্বসুন্দরবনে রাস উৎসবে আসা ১০ পূণ্যার্থীকে হরিণ শিকারের অভিযোগে আটক করেছে বনরক্ষীরা। ২৮ নভেম্বর মঙ্গলবার বিকেলে শরণখোলা রেঞ্জর আলোরকোলের বড় জামতলা এলাকা থেকে এদেরকে আটক করা হয়। এদের বিরুদ্ধে বন আইনে একটি মামলা দায়ের করে বাগেরহাট কোর্টে প্রেরণ করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বনবিভাগ সূত্রে জানা যায়, দুবলার রাস মেলায় পূণ্যার্থী সেজে হরিণ শিকারি চক্র প্রবেশ করেছে এমন গোপন সংবাদে শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মাহাবুব হাসানের নেতৃত্বে বনরক্ষীদের একটি দল আলোরকোলের বড় জামতলা এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকায় অভিযান চালিয়ে ফাঁদ পাতার চেষ্টা করছে এমন সময় ১০ জনকে আটক করে। এ সময় তাদের নৌকা থেকে ৬০০ ফুট হরিণ শিকারের ফাঁদ, চারটি দা ও একটি কুড়াল জব্দ করে।

আটককৃতরা হলো খুলনার পাইকগাছার মনকিয়া গ্রামের সুদিপ্ত বাছাড়, বাইনচাপড়া গ্রামের ইউনুচ গাজী, আসলামনগর গ্রামের দেবাশীষ মন্ডল, মাগুরাদেলুটি গ্রামের বাসু দেব, জকারহুলা গ্রামের সুমন মন্ডল, হরিনাবাদ গ্রামের আশীষ ঢালী, রাধানগর গ্রামের দিলীপ মন্ডল এবং খুলনার ডুমুরিয়ার কাঞ্চননগর গ্রামের দিব্যানন্দ রায় ও সুজয় মহলদার, মির্জাপুর গ্রামের বংকেশ মন্ডল।

তবে তারা হরিণ শিকারের উদ্দেশ্যে সুন্দরবনে প্রবেশ করেছেন বলে স্বীকার করেছেন।

এ ব্যাপারে শরণখোলা রেঞ্জ কর্মকর্তা শেখ মাহাবুব হাসান বলেন, এরা পূণ্যার্থী সেজে সুন্দরবনে প্রবেশ করে এবং গোপন সংবাদে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে বাগেরহাট কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar