1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে উপকূল রক্ষা বাঁধ দেবে যাওয়ায় আতঙ্কিত এলাকাবাসী - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪

শ্যামনগরে উপকূল রক্ষা বাঁধ দেবে যাওয়ায় আতঙ্কিত এলাকাবাসী

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ২৯৫ জন খবরটি পড়েছেন

অনাথ মন্ডল, শ্যামনগর (সাতক্ষীরা)। সাতক্ষীরার শ্যামনগরে পাঁচ নম্বর পোল্ডারের আওতাভুক্ত উপকূল রক্ষা বাঁধের একটি অংশ দেবে যাওয়ায় এলাকাজুড়ে আতংক ছড়িয়ে পড়েছে। দু’দিন ধরে একটু একটু করে ফাটল দেখা দেয়ার পর শুক্রবার বিকালে আকস্মিকভাবে দেবে যায় উপজেলার ভামিয়া এলাকার ঐ বাঁধ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

প্রায় তিন দশক পূর্বে কারিতাসের উদ্যোগে সেখানে নির্মিত সুইচগেট ভাঙনমুখে থাকা সত্ত্বেও মেরামত না করায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। তাদের দাবি দ্রুত সময়ের মধ্যে দেবে যাওয়া বাঁধের মধ্যে থাকা সুইচগেট সংস্কার করা না হলে তদসংলগ্ন এলাকার প্রায় সাতশ বিঘা জমির চিংড়ি চাষ বন্ধ হয়ে যাবে। এছাড়া নদীতে পানি বৃদ্ধি পেলে ডেবে যাওয়া অংশের ভাঙন ভয়ংকর আকার নিয়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত করার শংকা রয়েছে। যদিও পানি উন্নয়ন বোর্ডের দাবি ঘটনাস্থল পরিদর্শন করে তারা করনীয় নির্ধারণ করবেন।

সাতক্ষীরা জেলা পরিষদের সাবেক সদস্য ভামিয়া গ্রামের ডালিম কুমার ঘরামী জানান, গত বুধবার থেকে ঐ অংশের বাঁধ একটু একটু করে নিঁচু হতে থাকে। টানা দু’দিন একটু একটু করে নিচু হওয়ার এক পর্যায়ে শুক্রবার বিকালে সেখানে ব্যাপক গর্তের সৃষ্টি হয়। আকস্মিকভাবে দেবে যাওয়া অংশে থাকা সুইচগেটের মধ্যভাগের মাটি সরে যাওয়ায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে।

স্থানীয় বুড়িগোয়ালীনি ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুর রউফ জানান, তিন দশক পুরানো সুইচগেট দীর্ঘদিনে সংস্কার করা হয়নি। সেখানকার রক্ষনাবেক্ষন ব্যবস্থায় ব্যাপক গাফিলতি থাকার কারনে হঠাৎ সুইচগেটের মধ্যকার মাটি সরে যেয়ে বাঁধ দেবে গেছে। তিনি আরও বলেন, নদীতে পানির চাপ না থাকায় দেবে যাওয়া অংশ দিয়ে নদীর পানি লোকালয়ে প্রবেশের ঝুঁকি নেই। তবে আকস্মিক নদীতে পানি বৃদ্ধি পেলে ডেবে যাওয়া অংশের সুইচগেটসহ পাশবর্তী বিশাল অংশের বাঁধ নদীতে বিলীন হওয়ার ভয় রয়েছে।

এবিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী জাকির হোসেন জানান বিষয়টি তারা স্থানীয়দের মাধ্যমে খবর পেয়েছেন। শনিবার ঘটনাস্থল পরিদর্শন করে, ভালভাবে সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar