1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে হরিণের রান্না করা মাংস সহ কাঁচা মাংস উদ্ধার - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪

শ্যামনগরে হরিণের রান্না করা মাংস সহ কাঁচা মাংস উদ্ধার

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ২১২ জন খবরটি পড়েছেন
শ্যামনগরে হরিণের রান্না করা মাংস সহ কাঁচা মাংস উদ্ধার

শ্যামনগর (প্রতিনিধি )। সাতক্ষীরার শ্যামনগরে সিপিজি সদস্যদের সহায়তায় হরিণের মাংস উদ্ধার করেছে বনকর্মীরা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শুক্রবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মীরগাং গ্রামের মাহমুদুল হাসানের বাড়ি থেকে ঐ মাংস উদ্ধার করা হয়।এ সময় একই গ্রামের সেলিমসহ চার সহযোগীকে নিয়ে পালিয়ে যায় গৃহকর্তা মাহমুদুল।

মীরগাং নদীর চরে শ্বশুরবাড়িতে বসবাসরত মাহমুদুল উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নং সোরা গ্রামের নজরুল গাজীর ছেলে।

র‌্যাবের কাছে আত্মসমর্পনকৃত সাবেক বনদস্যু মাহমুদুলের বাড়িতে থেকে কয়েক মাস আগে হরিণের চামড়া উদ্ধার করা হয়।

সুন্দরবন সহব্যবস্থাপনা নির্বাহী কমিটির সদস্য আনারুল ইসলাম জানান গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগের টেংরাখালী ও মীরগাং টহল ফাঁড়ির ইনচার্জ বিল্লাল হোসেন ও সোলায়মান ইসলামের নেতৃত্বে মাহমুদুলের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় সহযোগীদের নিয়ে সে পালিয়ে গেলেও তার বসতঘর থেকে দুই কড়াইয়ে রান্নাকৃত প্রায় দুই কেজি ও ড্রামের মধ্যে সংরক্ষিত আরও তিন কেজি সমপরিমান হরিণের মাংস উদ্ধার করা হয়।

মুন্সিগঞ্জ ইউনিয়নের সদস্য আনারুল ইসলাম আরও জানান বাড়ি থেকে মাংস উদ্ধারের পর পরিবারের সদস্যসহ তার ক্ষতিসাধনের হুমকি দিয়ে মাহমুদুল ইমোতে বার্তা পাঠিয়েছে। তার বিরুদ্ধে এর আগে হরিণ শিকারসহ তিনটি মামলা রয়েছে বলেও তিনি জানান।

সত্যতা নিশ্চিত করে পশ্চিম সুন্দরবনের সহকারী বন সংরক্ষক এ কে এম ইকবাল হোসাইন চৌধুরী জানান হরিণের মাংস উদ্ধারের ঘটনায় গৃহকর্তা মামহমুদুলসহ তার সহযোগীদের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনাস্থল থেকে হরিনের মাংসসহ ড্রাম কড়াই জব্দ করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar