1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আইসিসি'তে ইসরাইলের শাস্তির জন্য সবই করবে তুরস্ক - এরদোয়ান - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে আনন্দ ও উৎসবে প্রতিমা বিসর্জন পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যদিনের সংগ্রাম চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার

আইসিসি’তে ইসরাইলের শাস্তির জন্য সবই করবে তুরস্ক – এরদোয়ান

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৩২ জন খবরটি পড়েছেন

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, গাজা উপত্যকায় গণহত্যার কারণে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) ইসরাইলকে শাস্তি দেওয়ার জন্য সবকিছু করবে তার দেশ। রাশিয়ার বার্তা সংস্থা তাস এ তথ্য জানিয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, দুবাইয়ে কপ-২৮ শীর্ষ সম্মেলন থেকে ফিরে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন এরদোগান।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘আমরা এই গণহত্যার জন্য (ইসরাইলকে) শাস্তি দিতে আন্তর্জাতিক অপরাধ আদালতে যথাসাধ্য চেষ্টা করব। এটি শুধু (ইসরাইলের প্রধানমন্ত্রীর) ওপর নয়, নেতানিয়াহুর সরকারের পাশাপাশি সেই দেশগুলির ওপরও দায় বর্তাবে যারা নিঃশর্তভাবে এটিকে সমর্থন করে। আগামী দিনে তাদের নীরবতার জন্য তাদেরও মূল্য দিতে হবে।’

বিশ্ব এই উদাসীনতা ভুলবে না এবং ভুলতে দেওয়া হবে না- উল্লেখ করে তুর্কি নেতা বলেন, তুরস্কসহ প্রায় তিন হাজার আইনজীবী গাজায় ইসরাইলের গণহত্যার বিষয়ে আইসিসির কাছে আবেদন করেছেন।

‘আমরা আশা করি, গাজার এই কসাইরা, গণহত্যার নায়করা, বিশেষ করে (ইসরাইলের প্রধানমন্ত্রী) নেতানিয়াহু প্রয়োজনীয় শাস্তি পাবেন,’ বলেন এরদোগান।

এর আগে এরদোগান তার ক্ষমতাসীন দলের বৈঠকে দেওয়া সাম্প্রতিক ভাষণে ইসরাইলকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ হিসেবে চিহ্নিত করেছেন।

মার্কিন গণমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী এরদোগান বলেন, ‘ইসরাইল একটি শহর এবং এর জনগণকে সম্পূর্ণভাবে ধ্বংস করার একটি অপকৌশল বাস্তবায়ন করছে। আমি খুব স্পষ্ট ও অকপটে বলছি যে, ইসরাইল একটি সন্ত্রাসী রাষ্ট্র।’যুগান্তর

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar