1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেবহাটায় সাংবাদিকদের সাথে এমপি প্রার্থী আব্দুল হামিদের মত বিনিময় - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪

দেবহাটায় সাংবাদিকদের সাথে এমপি প্রার্থী আব্দুল হামিদের মত বিনিময়

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৬০ জন খবরটি পড়েছেন

রফিকুল ইসলাম দেবহাটা প্রতিনিধি ॥ দেবহাটা রিপোর্টার্স ক্লাবে সাংবাদিকদের সাথে এনপিপি দলের সংসদ সদস্য প্রার্থী আব্দুল হামিদ মতবিনিময় করেছেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মঙ্গলবার ৫ ডিসেম্বর, দুপুর সাড়ে ১২ টায় রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দেবহাটা রিপোটার্স ক্লাবের সভাপতি মোঃ অহিদুজ্জামান।

মতবিনিময় সভায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ন্যাশনাল পিপলস পার্টির সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল হামিদ বলেন, সাধারন মানুষের অধিকার নিশ্চিতকল্পে এবং সরকারের সকল উন্নয়ন ও সেবার সুফল যেন মানুষ পেতে পারে সে লক্ষ্যে কাজ করার উদ্দেশ্য নিয়েই তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। তার দল সবসময় সাধারন মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করে উল্লেখ করে আব্দুল হামিদ বলেন, সাতক্ষীরা জেলার চারটি আসনের মধ্যে তার দলের পক্ষে তিনজন প্রার্থী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন। তিনি সাতক্ষীরা-৩ আসনের সকল জনগনের প্রতি তার সালাম পৌছে দিয়ে সকলের কাছে দোয়া ও আর্শীবাদ কামনা করেছেন।

এসময় সাংবাদিক আর.কে.বাপ্পা, কার্য্যনির্বাহী সদস্য দেবহাটা কলেজের সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, সহ-সভাপতি মেহেদী হাসান কাজল, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক রুহুল আমিন মোড়ল, কার্য্যনির্বাহী সদস্য কে.এম রেজাউল করিম, কোষাধ্যক্ষ আবির হোসেন লিয়ন, কার্য্যনির্বাহী সদস্য রিয়াজুল ইসলাম আলম, সাংবাদিক মজনুর রহমান, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আমিরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক তারেক মনোয়ার, রিপোটার্স ক্লাবের সদস্য শহিদুল ইসলাম, মহিউদ্দীন আহম্মেদ, সিদ্দিকুর রহমান, আশরাফুল আলম বাদলসহ এনপিপি দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar