1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুষ্টিয়ায় চাচাতো ভাইদের পিটুনিতে ভাই নিহত - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪

কুষ্টিয়ায় চাচাতো ভাইদের পিটুনিতে ভাই নিহত

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ২১৭ জন খবরটি পড়েছেন
প্রতিকি ছবি

কুষ্টিয়ায় মনির হোসেন (৫০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ চাচাতো ভাইদের বিরুদ্ধে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সোমবার (৪ ডিসেম্বর) মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের হালসা গ্রামের নিজ বাড়িতে এ হত্যার ঘটনা ঘটে।

মনির হোসেন আমবাড়িয়া ইউনিয়নের হালসা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন কৃষক।

এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় মনিরের ছেলে আব্দুল্লাহকে (২৫) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মেয়ে মিলি খাতুন অভিযোগ করে বলেন, আমার ভাই আব্দুল্লাহ ঘরের দরজা ও জানালা তৈরি করতে দেন চাচা আমিরুলের কাছে। দরজা কেনার পরে টাকার অভাবে আব্দুল্লাহ জানালা নেবেন না বলে চাচা আমিরুলকে জানান। কিন্তু জানালা নিতে হবে বলে চাচা তাদের বাড়িতে আসেন। এসময় জানালা না নেয়ায় আব্দুল্লাহকে মারধর করে বাড়ি ফিরে যান আমিরুল।

এ ঘটনার পরে আবারো রাত ৯টার সময় মনির হোসেনের চাচাতো ভাই মৃত আমেদ আলীর ছেলে আমিরুল তার ভাই নাজমুল, এনামুল, মিনা ও কালু লাঠি নিয়ে বাড়িতে এসে আব্দুল্লাহকে মারধর করেন। এসময় আমার বাবা মনির হোসেন ঠেকাতে গেলে তাকেও মারধর করেন। এতে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই আমার বাবা মারা যান।

পরিবারের লোক প্রতিবেশীদের সহযোগিতায় আব্দুল্লাহকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন। স্ব,আ,

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar