1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ছেলেকে স্কুলে ভর্তি করাতে পারলেন না বাবা - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪

ছেলেকে স্কুলে ভর্তি করাতে পারলেন না বাবা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৫০ জন খবরটি পড়েছেন
সড়ক দূর্ঘটনা
ছবিঃ বিডিটেলিগ্রাফ

ছেলেকে স্কুলে ভর্তি করাতে যাওয়ার সময় মোটরসাইকেল উল্টে আবু তালেব (৩২) নামের এক বাবার মৃত্যু হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

তিনি ঝিনাইদহের উদ্দেশ্যে আজ বুধবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে যাবার পথে জেলার হরিণাকুণ্ডে উপজেলার জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আবু তালেব উপজেলার হরিশপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার সকালে আবু তালেব তার ছেলেকে ভর্তির জন্য স্কুলে যাচ্ছিলেন। শহরের জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলের সামনে ছেলেকে নামিয়ে দেন। এ সময় মোটরসাইকেল উল্টে তিনি সড়কে পড়ে যান। এতে তিনি মাথায় আঘাত পান। উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তিনি মারা যান।

হরিণাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তরিকুল ইসলাম জানান, দুর্ঘটনায় আবু তালেব মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। এছাড়া তার হার্টেরও সমস্যা ছিলো। অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেলে পাঠানো হয়।

হরিণাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar