1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সুনামগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২ কলেজ শিক্ষার্থী - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪

সুনামগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২ কলেজ শিক্ষার্থী

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ২১৫ জন খবরটি পড়েছেন
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ
প্রতিকী ছবি

সুনামগঞ্জের জগন্নাথপুরে আঞ্চলিক মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। অপর আরেক বন্ধু সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বুধবার রাত ৮টার দিকে সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের দাড়াখাই সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের ঘাগলাজুর গ্রামের আনা মিয়ার ছেলে নাহিদুল হক (১৮) ও একই উপজেলার সিংচাপাইড় ইউনিয়নের জিয়াপুর গ্রামের আবাব মিয়ার ছেলে মোস্তাক আহমদ রাবিন (১৭)। নিহত দুইজন ভাতগাঁও আইডিয়াল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

গুরুতর আহত হলেন ঘাগলাজুর গ্রামের এলাইছ মিয়ার ছেলে মকছুদ মিয়া (১৮)।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার রাত ৮টার দিকে ওই তিন বন্ধু মোটরসাইকেলযোগে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া বাজারে যাচ্ছিলেন। এ সময় দাড়াখাই সেতু এলাকায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে অসাবধানতাবশত ধাক্কা লেগে ওই তিন বন্ধু গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা কর্মরত চিকিৎসক ডা. সৃজনা সরকার তমা বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজনের মধ্যে নাহিদুল ও রাবিনকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যান। গুরুতর অবস্থায় মকছুদকে সিলেটে পাঠানো হয়েছে।

জগন্নাথপুর থানার ওসি মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ দুটি উদ্ধার করে। বৃহস্পতিবার মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar