1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সাতক্ষীরায় ঢাকাগামী পরিবহন ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ, আহত-৫ - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪

সাতক্ষীরায় ঢাকাগামী পরিবহন ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ, আহত-৫

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৭ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

শ্যামনগর, প্রতিনিধি। দ্রুতগামী পিকআপ ও ঢাকাগামী যাত্রীবাহি পরিবহনের সংঘর্ষে পাঁচজন জখম হয়েছে। বৃহষ্পতিবার সকাল ৮টার দিকে সাতক্ষীরা- যশোর সড়কের লাবসার আব্দুস সবুরের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আহতদের আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার বাঁশতলা গ্রামের গুরুপদ রায় এর ছেলে সঙ্গীত শিক্ষক বিধান চন্দ্র রায় (৫৫), আশাশুনি উপজেলার হেতালবুনিয়া গ্রামের হিমাদ্রি গাইনের ছেলে প্রশান্ত কুমার গাইন, ঢাকার সাভারের আখের আলীর ছেলে পিকআপ চালক লাভু (২৩) ও শরিয়তপুরের আব্দুল আজিজের ছেলে পিকআপের হেলপার শাহীন (২৪)। তবে একজনের পরিচয় জানা যায়নি (বয়স-২২)।

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন সঙ্গীত শিক্ষক বিধান চন্দ্র রায় জানান, ঢাকায় যাওয়ার জন্য তিনি বৃহষ্পতিবার সকাল পৌনে আটটার দিকে সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড় থেকে একে ট্রভেলস( ঢাকা মেট্রো-ব-৪৪২৫) এ ওঠেন। বাসটি আটটার দিকে লাবসার আব্দুস সবুরের বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাছ বহনকারি খালি পিকআপ(ঢাকা- মেট্রো-ন-২১-৪৩৩৭) নিয়ন্ত্রণ হারিয়ে পরিবহনের সামনে আঘাত করে। এতে পিকআপটি একেবারেই দুমড়ে মুচড়ে যায়। পরিবহনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এতে তিনি সহ পরিবহনের তিন যাত্রী, পিক আপের চালক ও হেলপার গুরুতর জখম হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ তামিম আহম্মেদ জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক নজরুল ইসলাম জানান, দুর্ঘটনা কবলিত পরিবহন দুটিকে জব্দ করা হয়েছে। আহত পাঁচজনের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar