1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বিদেশ ফেরত ছেলের ছুরিকাঘাতে নিহত বাবা - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪

বিদেশ ফেরত ছেলের ছুরিকাঘাতে নিহত বাবা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ২১৩ জন খবরটি পড়েছেন

টাঙ্গাইলে বিদেশ ফেরত ছেলের বিরুদ্ধে বাবাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার সকালে নিহতের ছেলে মাসুদ রানাকে আটক করেছে পুলিশ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বৃহস্পতিবার গভীর রাতে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের শ্রীফলীয়াটা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবু বক্কর সিদ্দিকী (৬৫) ওই গ্রামের মৃত মেছের আলীর ছেলে।

নিহতের পরিবারের লোকজন জানান, মাসুদ রানাকে প্রায় ৩ থেকে ৪ মাস আগে ক্রোয়েশিয়ায় পাঠানো হয়। পরে মাসুদ সেখান থেকে ইতালিতে যান। সেখানে কাজ না পেয়ে মাসুদ পরিবারের কাছ থেকে প্রায় এক লাখ টাকা নেন। ইতালিতে প্রথমপর্যায়ে কোনো কাজ করতে পারেননি তিনি। মাসুদ মাদকাসক্ত ছিলেন।

নিহতের জামাতা সেলিম রেজা বলেন, দুই দিন আগে ফেসবুকের মাধ্যমে মাসুদের সঙ্গে যোগাযোগ করা হয়। এ সময় মাসুদ বেশ উত্তেজিত হয়ে যায়। পরিবারের অজান্তে মাসুদ বাড়িতে এসে লুকিয়ে থাকে। পরে বৃহস্পতিবার রাতে কোনো এক সময় মাসুদ তার বাবাকে ছুরিকাঘাত করে। পরবর্তীতে রাতেই নিহতের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।

টাঙ্গাইল মডেল থানার ওসি আবু ছালাম মিয়া বলেন, এ ঘটনায় শুক্রবার সকালে নিহতের ছেলেকে আটক করা হয়েছে। নিহতের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar