মণিরামপুরে পুকুরে ডুবে জাবের হোসেন(৩বছর)নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলার টুনিয়াঘরা গ্রামে ঘটনাটি ঘটে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
মৃত জাবের ওই গ্রামের সাহাবুর খানের ছেলে।
জাবেরের চাচাতো ভাই এনামুল হক জানান, সকালে জাবের বাড়িতে খেলছিলো। একপর্যায়ে তার মা ছেলেকে খুঁজতে থাকেন। পরে বাড়ির অদূরে প্রতিবেশীর পুকুরে ছেলেকে ভাসতে দেখে তিনি চিৎকার দেন। পরে দ্রুত জাবেরকে উদ্ধার করে মণিরামপুর হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ উপসহকারী মেডিক্যাল অফিসার আলেক উদ্দিন জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়।
মণিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।