বাঘারপাড়া(যশোর)প্রতিনিধি। যশোরের বাঘারপাড়ায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকাল ১০টায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে জাতির সূর্য সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা পরিষদ ও প্রশাসন।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বৃহস্পতিবার সকালে প্রথমেই শ্রদ্ধা জানান উপজেলা পরিষদ চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী। পৌর সভার মেয়র কামরুজ্জামান বাচ্চু, পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলীসহ নেতৃবৃন্দ। এরপর উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) তামান্না ফেরদৌসি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদত হোসেন,
মৎস্য কর্মকর্তা পলাশ বালা, সোনালী ব্যাংক ম্যানেজার তৌহিদুর রহমান, সমবায় কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী আবু হানিফ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইকবাল হোসেন ,সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মামুন উদ্দিন আল আজাদ প্রমুখ।